হোম > রাজনীতি

ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে একমত থাকতে হবে: জাগপা

স্টাফ রিপোর্টার

জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) প্রেসিডিয়াম সদস্য মো. হাসমত উল্লাহ বলেছেন, হিন্দুস্তানের নীলনকশা বাস্তবায়নে ফ্যাসিবাদী আওয়ামী শক্তি আবার মাথা তুলে দাঁড়াতে চায়। বিমান দুর্ঘটনার সুযোগ নিয়ে সাধারণ ছাত্রদের আন্দোলনে প্রবেশ করে আওয়ামী সন্ত্রাসীরা বিশৃঙ্খলা সৃষ্টি করতে চেয়েছিল। ভারতীয় ‘র’ এবং আওয়ামী সন্ত্রাসীরা সুযোগ খুঁজছে ফ্যাসিস্ট শেখ হাসিনাকে পুনর্বাসনের। রাজনৈতিক ভিন্ন মত থাকতেই পারে কিন্তু আওয়ামি লীগ এবং ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে একমত থাকতে হবে। ফ্যাসিবাদবিরোধী ঐক্য ধারণ করতে হবে।

ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে, গণহত্যাকারী ফ্যাসিস্ট শেখ হাসিনা ও তার দোসরদের বিচার এবং সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগের বিচারের দাবি নিয়ে দেশব্যাপী গণসংযোগ এবং অগাস্ট মাসের ৬ তারিখ খুনি হাসিনাকে ফেরতের দাবিতে ভারতীয় দূতাবাস ঘেরাও কর্মসূচি ঘোষণা করেছে জাগপা সহ-সভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান। তার অংশ হিসেবে মাসব্যাপী কর্মসূচির ২৩তম দিন বুধবার ময়মনসিংহ মেডিকেল কলেজ, কোর্ট ষ্টেশন, চরপাড়া মোড়, ময়মনসিংহ জিরো পয়েন্ট, পুরাতন বাস টার্মিনাল এলাকায় গণসংযোগ, লিফলেট বিতরণ ও পথসভা করেছে দলটি।

জাগপা নেতৃবৃন্দ বলেন, নির্বাচন ও সংস্কার সামনে রেখে বিচার ভুলে গেলে চলবে না। আমরা নির্বাচনের পূর্বেই গণহত্যাকারী ফ্যাসিস্ট শেখ হাসিনা ও তার দোসরদের বিচার দেখতে চাই। সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগের বিচার দেখতে চাই। ভারতীয় আধিপত্যবাদ ও আগ্রাসনের হাত থেকে নাজাত চাই। কোন অবস্থায় সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগকে বাংলার মাটিতে মাথা চারা দিয়ে দাঁড়াতে দেওয়া যাবে না।

পথসভায় আরো বক্তব্য রাখেন জাগপার প্রেসিডিয়াম সদস্য আসাদুর রহমান খান, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ শফিকুল ইসলাম, ঢাকা মহানগর আহ্বায়ক শ্যামল চন্দ্র সরকার, যুব জাগপা সভাপতি নজরুল ইসলাম বাবলু, সাংগঠনিক সম্পাদক এস এম ওলিউল আনোয়ার, শ্রমিক জাগপা সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন প্রমূখ।

গোপালগঞ্জ নিয়ে গোলাম পরওয়ারের প্রশ্ন, ‘এটি কি বাংলাদেশ রাষ্ট্রেরই একটি অংশ’

শর্ত সাপেক্ষে সরকারের জাতীয় ঐক্যের ডাকে সাড়া দেবে ১১ দল

জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত

দুই সপ্তাহের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দিন, সব ঠিক করে দেব: আসিফ মাহমুদ

ডিসেম্বরজুড়ে রাজপথে থাকার ঘোষণা ইশরাকের

ভারতের ইন্ধনে নিষিদ্ধ আওয়ামী সন্ত্রাসীদের গুপ্ত হামলা চলছে: সুরঞ্জন ঘোষ

নাগরিকদের ব্যক্তিগত তথ্য হ্যাক হয়ে ভারতে চলে যাচ্ছে: রিজভী

জামায়াতের যুব ও ক্রীড়া বিভাগের নামে প্রচারিত নতুন কমিটি সঠিক নয়

সমাজ বিনির্মাণে বিনিয়োগের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে: সেলিম উদ্দিন

নুসরাত তাবাসসুমের বাড়িতে হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি নূরুন্নিসা সিদ্দীকা এমপির