হোম > রাজনীতি

এভাবে চলতে থাকলে কেয়ামত পর্যন্ত ঐক্যের সম্ভাবনা নেই: নুর

স্টাফ রিপোর্টার

জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকের প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, মূল বিষয়গুলো গত তিনদিনের মতো আজকেও অমীমাংসিত। যদি এভাবে চলতে থাকে কেয়ামত পর্যন্ত কোনো ঐক্যের সম্ভাবনা দেখি না।

রোববার রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় পর্যায়ের চলমান আলোচনা নিয়ে বৈঠকের ফাঁকে এসব কথা বলেন তিনি।

অনেকগুলি বিষয়ে নিজেদের অবস্থান থেকে সরে এসে একমত হওয়ার কথা উল্লেখ করে নুরুল হক নুর বলেন, কিন্তু এখানে কিছু কিছু দল একবারে নিজেদের অবস্থানে অনড়। ২-৩টি দল তাদের পার্টির কনফার্মেশন নিতে হচ্ছে। দল থেকে ক্লিয়ারেন্স নিতে হচ্ছে। যদি এভাবে চলতে থাকে কেয়ামত পর্যন্ত কোনো ঐক্যের সম্ভাবনা দেখি না।

বৈঠক করে কোনোভাবে শতভাগ ঐক্যের জায়গা তৈরি হবে না মন্তব্য করে তিনি বলেন, এ জন্য আমরা বারবার বলেছি— কতটুকু পর্যন্ত আলোচনায় একমত হলে তাকে ঐকমত্য বলবেন কিংবা কতটি দল একমত থাকলে সেটাকে ঐক্য বলবেন, এটার একটা মাপকাঠির ঐকমত্য কমিশনকে নির্ধারণ করা দরকার।

আমরা ঐকমত্য কমিশনকে বলেছি আপনারা এখানে রেফারির ভূমিকায় আছেন, সকলের আলাপ-আলোচনা শুনে আপনাদেরকে একটা সিদ্ধান্তে পৌঁছাতে হবে।

বৈঠকে বিএনপি, জামায়াতে ইসলামী, সিপিবি, এনসিপি, ইসলামী আন্দোলন, গণধিকার পরিষদ, গণসংহতিসহ ৩০টি রাজনৈতিক দল আলোচনায় অংশ নিয়েছে।

ছাত্রদলের ১৭ বছরের আন্দোলনের বহিঃপ্রকাশ ঘটেছে জুলাই অভ্যুত্থানে: রিজভী

রফিকুল ইসলাম মিয়াকে দেখতে হাসপাতালে ডা. মনোয়ারুল কাদির

নারীদের নিরাপত্তা নিশ্চিতে মাদক নিয়ন্ত্রণ অপরিহার্য

মুদি দোকানে কর বসানো সরকারের ভুল সিদ্ধান্ত: ইসলামী আন্দোলন

মীমাংসিত ইস্যু নিয়ে জাতিকে বিভ্রান্ত করছে সরকারি দল: গোলাম পরওয়ার

১৮ বছর পর নতুন মহাসচিব, আমির পদে কেন পরিবর্তন হয়নি, ব্যাখ্যা দিলেন গাজী আতাউর

৩৬ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা খেলাফত মজলিসের

জুলাই গণঅভ্যুত্থান স্মরণে ছাত্রদলের কর্মসূচি ঘোষণা

খামেনির জানাজায় যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের সংসদীয় প্রতিনিধি দল

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে জামায়াতের মাসব্যাপী কর্মসূচি