হোম > রাজনীতি

স্বাধীনতার সুফল নষ্ট হতে দেয়া যাবে না: ফজলে বারী মাসউদ

স্টাফ রিপোর্টার

ইসলামী আন্দোলন বাংলাদেশ এর যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর উত্তরের সভাপতি প্রিন্সিপাল হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ বলেছেন, স্বাধীনতার সুফল কোনোভাবেই নষ্ট হতে দেয়া যাবে না। আওয়ামী ফ্যাসিবাদের পুনর্বাসনের মাধ্যমে দেশের শান্তি-শৃংঙ্খলা, স্থিতিশীলতা ও সার্বভৌমত্ব হুমকির মুখে পড়ুক, এটা কোনো বিবেকবান মানুষই চায় না। ফ্যাসিস্ট আওয়ামী লীগ কোনভাবেই প্রিভিলাইজড পাবে না। এরপরও যারা আওয়ামী লীগকে নির্বাচনের মাঠে আনতে চায় তারা আর কিছু হেক না হোক দেশপ্রেমিক না। তারা বাংলাদেশে থাকলেও তাদের নাটাই দিল্লিতে।

বুধবার দুপুর ২টায় রাজধানীর ভাটারায় আস-সাঈদ মিলনায়তনে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর আয়োজিত ‘৭১ থেকে ২৪ অগণিত প্রাণের বিনিময়ে প্রত্যাশা ও প্রাপ্তি’ শীর্ষক স্বাধীনতা দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসতে চায়। ইটস ওকে। চাইতেই পারে। তার আগে তাদেরকে বিগত ১৬ বছরে যে পরিমাণ অর্থ বিদেশে প্রাচার করেছে তা ফেরত দিতে হবে। আয়নাঘরের মাধ্যমে জীবন ও সম্পদের যে অপূরণীয় ক্ষতি হয়েছে তা ফেরত দিতে হবে। ২৪ এর অভ্যুত্থানে যে প্রাণহানি হয়েছে তা ফেরত দিতে হবে। এগুলো যদি ফেরত দিতে না পারে, তাহলে আওয়ামী লীগ বা তাদের দোসররা যেন আওয়ামী পুনর্বাসনের কথা না বলে।

ঢাকা মহানগর উত্তরের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক সোলাইমান এর সভাপতিত্বে ও সহ প্রচার ও দাওয়াহ বিষয়ক সম্পাদক নাজমুল হাসান এর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন মুফতি মাছউদুর রহমান, মুফতি হাবিবুল্লাহ, আবদুস সালাম, ওয়ালিুল্লাহ প্রমুখ।

বিজয়ের মাসজুড়ে বিএনপি ও তিন অঙ্গসংগঠনকে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের

গোপালগঞ্জ নিয়ে গোলাম পরওয়ারের প্রশ্ন, ‘এটি কি বাংলাদেশ রাষ্ট্রেরই একটি অংশ’

শর্ত সাপেক্ষে সরকারের জাতীয় ঐক্যের ডাকে সাড়া দেবে ১১ দল

জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত

দুই সপ্তাহের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দিন, সব ঠিক করে দেব: আসিফ মাহমুদ

ডিসেম্বরজুড়ে রাজপথে থাকার ঘোষণা ইশরাকের

ভারতের ইন্ধনে নিষিদ্ধ আওয়ামী সন্ত্রাসীদের গুপ্ত হামলা চলছে: সুরঞ্জন ঘোষ

নাগরিকদের ব্যক্তিগত তথ্য হ্যাক হয়ে ভারতে চলে যাচ্ছে: রিজভী

জামায়াতের যুব ও ক্রীড়া বিভাগের নামে প্রচারিত নতুন কমিটি সঠিক নয়

সমাজ বিনির্মাণে বিনিয়োগের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে: সেলিম উদ্দিন