হোম > রাজনীতি

পাঠাগার ও খেলার মাঠ নির্মাণের প্রতিশ্রুতি, ঢাকা ৪-এর বিএনপি প্রার্থীর

স্টাফ রিপোর্টার

মুরাদপুর সমীরণ নেসা উচ্চ বিদ্যালয়ে ভবন উদ্বোধন, মতবিনিময় সভা ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২৫ অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব তানভীর আহমেদ রবিন।

মঙ্গলবার তিনি বিদ্যালয়ের উন্নয়ন পরিকল্পনা তুলে ধরে বলেন, স্কুলটিতে একটি আধুনিক পাঠাগার ও খেলার মাঠ নির্মাণের উদ্যোগ নেওয়া হবে।

ঢাকা-৪ আসনের বিএনপি মনোনীত প্রার্থী রবিন বলেন, এই স্কুলের ছাত্র ছাত্রীরাই একদিন দেশের নেতৃত্ব দেবে। সবসময় তাদের পাশে থাকার আছি। এলাকার মুরুব্বিদের সঙ্গে সমন্বয় করে শিক্ষার্থীদের জন্য আরও সুন্দর ও উন্নত পরিবেশ গড়ে তোলা হবে।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ৫২ নং ওয়ার্ড বিএনপির সভাপতি রবিউল ইসলাম দীপু। তিনি বলেন, সালাউদ্দিন আহমেদের সু যোগ্য পুত্র তানভীর আহমেদ রবিন এর সার্বিক সহযোগিতায় এ বিদ্যালয়ের উন্নয়ন আবারও এগিয়ে চলেছে।

অতীতে যে সমস্যাগুলো ছিল, তার সমাধানে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। আশা করি তিনি স্কুলটিকে একটি আদর্শ ও মডেল শিক্ষাপ্রতিষ্ঠানে উন্নীত করতে কাজ করে যাবেন।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম। এছাড়া উপস্থিত ছিলেন- রবিউল ইসলাম দিপু, আবুল হাসেম আনিস, হারুনুর রশিদ খোকা, হযরত আলী, আজহারুল হক সরকার, সালাউদ্দিন সরদার, হাজী আব্দুর রহমান, ম্যানেজিং কমিটির সভাপতি জাহাঙ্গীর আলম এবং প্রধান শিক্ষক মুহাম্মদ ফরহাদ হোসেন।

এ অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণির ছাত্রছাত্রী, শিক্ষক, অভিভাবকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সৌদি আরবের জাতীয় দিবসের অনুষ্ঠানে বিরোধীদলীয় নেতা

নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্য খণ্ডিতভাবে প্রচারের তীব্র নিন্দা এনসিপির

ককটেল বিস্ফোরণের ঘটনায় নাসীরুদ্দীন পাটওয়ারীকে গ্রেপ্তার দাবি যুবদল সভাপতির

‘আসন্ন অনিবার্য বিপ্লবের প্রস্তুতিতে একত্র হওয়ার’ আহ্বান

আপনাদের দ্বারাই আগুন-সন্ত্রাস সম্ভব: আ. লীগকে সমাজকল্যাণ মন্ত্রী

ট্রেনে অগ্নিসংযোগে জামায়াতকে জড়িয়ে রিজভীর বক্তব্যের তীব্র নিন্দা

হোম মিনিস্টার ইনঅ্যাকটিভ হলে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে না

জ্বালানি সংকট সমাধানে সংস্কারের পথে যেতে হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী

সিঙ্গাপুরের জাতীয় দিবসের সংবর্ধনা অনুষ্ঠানে জামায়াত নেতারা

জ্বালানির অস্বাভাবিক দাম বৃদ্ধি সরকারের ব্যর্থতার প্রতিফলন