হোম > রাজনীতি

ছয় বছর পর রাজনৈতিক মঞ্চে আসছেন খালেদা জিয়া

স্পোর্টস রিপোর্টার

খালেদা জিয়া

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া সুস্থ থাকলে মুক্তিযোদ্ধা সমাবেশে যোগ দেবেন। ওই অনুষ্ঠানে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চুয়ালি যোগ দেবেন।

২২ ডিসেম্বর আগারগাঁও বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে মুক্তিযোদ্ধা সমাবেশ আয়োজন করবে মুক্তিযোদ্ধা দল।

গতকাল রাতে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেন, ২২ ডিসেম্বর সুস্থ থাকলে বেগম খালেদা জিয়া সমাবেশে যোগ দেবেন বলে সম্মতি দিয়েছেন।

জানা গেছে, সমাবেশে অংশ নিতে মেজর অব হাফিজ উদ্দিন আহমেদসহ একাধিক নেতা বেগম খালেদা জিয়াকে আমন্ত্রণ জানিয়েছেন।

তিনি সবশেষ জনসমাবেশে বক্তব্য রেখেছেন ২০১৭ সালের ১২ নভেম্বর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে। এরপর ২০১৮ সালের ৬ ফেব্রুয়ারি গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে বক্তব্য দেন তিনি। চলতি বছরের ২১ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সেনাকুঞ্জে যান খালেদা জিয়া।

ছাত্রদলের ১৭ বছরের আন্দোলনের বহিঃপ্রকাশ ঘটেছে জুলাই অভ্যুত্থানে: রিজভী

রফিকুল ইসলাম মিয়াকে দেখতে হাসপাতালে ডা. মনোয়ারুল কাদির

নারীদের নিরাপত্তা নিশ্চিতে মাদক নিয়ন্ত্রণ অপরিহার্য

মুদি দোকানে কর বসানো সরকারের ভুল সিদ্ধান্ত: ইসলামী আন্দোলন

মীমাংসিত ইস্যু নিয়ে জাতিকে বিভ্রান্ত করছে সরকারি দল: গোলাম পরওয়ার

১৮ বছর পর নতুন মহাসচিব, আমির পদে কেন পরিবর্তন হয়নি, ব্যাখ্যা দিলেন গাজী আতাউর

৩৬ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা খেলাফত মজলিসের

জুলাই গণঅভ্যুত্থান স্মরণে ছাত্রদলের কর্মসূচি ঘোষণা

খামেনির জানাজায় যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের সংসদীয় প্রতিনিধি দল

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে জামায়াতের মাসব্যাপী কর্মসূচি