হোম > রাজনীতি

আহত জুলাইযোদ্ধাকে দেখতে হাসপাতালে মামুনুল হক

স্টাফ রিপোর্টার

ছবি: আমার দেশ

রাজধানীর মোহাম্মদপুরে জুলাইযোদ্ধা ও জুলাই হত্যা মামলার সাক্ষী ইব্রাহিম খলিলের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক। গতকাল রোববার রাত ১২টা ১৫ মিনিটে পঙ্গু হাসপাতালে তার চিকিৎসার খোঁজখবর নিতে গিয়ে এই নিন্দা জানান।

এ সময় তিনি জুলাইযোদ্ধা ও জুলাই গণহত্যা মামলার সাক্ষীদের জন্য রাষ্ট্রীয় নিরাপত্তা নিশ্চিত করার জোর দাবি জানান।

মামুনুল হক বলেন, আহত ইব্রাহিম খলিল একজন জুলাইযোদ্ধা এবং চলমান জুলাই হত্যা মামলার অন্যতম গুরুত্বপূর্ণ সাক্ষী। এমন একটি গুরুত্বপূর্ণ মামলার সাক্ষীর ওপর প্রাণনাশের উদ্দেশ্যে হামলা অত্যন্ত উদ্বেগজনক।

তিনি আরো বলেন, ‘ইব্রাহিম খলিল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৩ আসনে রিকশা প্রতীকের পক্ষে সক্রিয়ভাবে প্রচারণা চালিয়েছিলেন। একজন জুলাইযোদ্ধা, গণহত্যার সাক্ষী এবং নির্বাচন-পরবর্তী সময়ে নির্বাচনি কর্মীর ওপর এ ধরনের হামলা জাতির জন্য গভীর উদ্বেগের বিষয়। এ ঘটনার নিন্দা জানানোর ভাষা আমাদের নেই। আমরা আশা করি, বাংলাদেশকে এই অজানা আশঙ্কা ও অস্থিরতা থেকে মুক্ত করা হবে।’

মামুনুল হক বলেন, যেভাবেই হোক একটি সরকার গঠিত হয়েছে। কিন্তু ইতোমধ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতির যে মারাত্মক অবনতি ঘটেছে, তা উদ্বেগজনক। গতকাল মোহাম্মদপুর এলাকায় ছিনতাই, চাঁদাবাজি ও ব্যবসায়ীদের ওপর হামলার ঘটনা ঘটেছে। তার পরপরই এ হামলা আমাদের স্তম্ভিত করেছে। তিনি সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান

এ সময় আরো উপস্থিত ছিলেন— বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীন, সাংগঠনিক সম্পাদক মাওলানা ফয়সাল আহমাদ, আইনবিষয়ক সম্পাদক মাওলানা শরীফ হুসাইন এবং বাংলাদেশ খেলাফত যুব মজলিসের কেন্দ্রীয় সভাপতি মাওলানা জাহিদুজ্জামান প্রমুখ।

বিরোধীদলকে প্রাপ্য সম্মান দিতে ব্যর্থ হয়েছে সরকার

অতিথি তালিকায় নাম না থাকায় জুলাই স্মৃতিস্তম্ভ উদ্বোধনে যাননি বিরোধীদলীয় নেতা

দুর্গাপূজা নিয়ে ডা. তাহেরের নামে ভুয়া ফটোকার্ড, জামায়াতের প্রতিবাদ

চট্টগ্রামে পৌঁছেছেন বিরোধীদলীয় নেতা

নাটোরে সড়ক দুর্ঘটনায় জামায়াতের শোক

জামায়াতের জরুরি সংবাদ সম্মেলন দুপুর ১২টায়

কওমি অঙ্গনে টার্গেট মামুনুল হক

বিএনপির সংরক্ষিত নারী আসনে সাক্ষাৎকার শুরু

বিএনপি রাষ্ট্র সংস্কার নয়, আধিপত্যবাদের সঙ্গে আপস করতে চায়: মামুনুল হক

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, দূতাবাসের ভূমিকা স্পষ্ট করার দাবি জামায়াত আমিরের