হোম > রাজনীতি

পিআরের ভিত্তিতেই আগামী নির্বাচন হতে হবে: ডা. তাহের

স্টাফ রিপোর্টার

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মাদ তাহের বলেছেন, পিআরের ভিত্তিতেই আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে হবে।

রোববার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সেমিনার হলে দি ফোরাম অব ইঞ্জিনিয়ার্স অ্যান্ড আর্কিটেক্টস, বাংলাদেশ (এফইএবি) আয়োজিত ‘অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচনে প্রতিনিধিত্বমূলক অংশগ্রহণ (পিআর) পদ্ধতির আবশ্যকতা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, পুরোনো সিস্টেমে ফেরত যাওয়ার জন্য, বিদেশীদের প্রেসক্রিপশন ফলো করার জন্য জুলাই আন্দোলনে ছাত্র-জনতা জীবন দেয় নাই। মানুষের প্রত্যাশা-আগে সংস্কার, তারপর নির্বাচন। অধ্যাপক ইউনূস একটি আন্তর্জাতিক মানের নির্বাচন দেয়ার কথা বলেছেন। কিন্তু তার আলামত আমরা দেখতে পাচ্ছি না। তিনি যদি গ্রহণযোগ্য নির্বাচন দিতে ব্যর্থ হন তাহলে তার গায়ে কলঙ্কের দাগ অঙ্কিত হয়ে যাবে।

ফোরামের সভাপতি ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফার সভাপতিত্বে এবং পরিকল্পনাবিদ মো: সিরাজুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে উদ্‌বোধনী বক্তব্য রাখেন জুলাই আন্দোলনে প্রথম প্রকৌশলী শহীদ ইঞ্জিনিয়ার জাহিদুজ্জামান তানভীনের পিতা ইঞ্জিনিয়ার শামসুজ্জামান, কী নোট স্পিকার হিসেবে ছিলেন ইউনিভার্সিটি অব ভার্জিনিয়ার পোস্ট ডক্টরাল ফেলো ড. শিব্বির আহমেদ এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশের ভাইস প্রেসিডেন্ট (এইচআরডি) ইঞ্জিনিয়ার শেখ আল আমিন।Ñ

জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত

দুই সপ্তাহের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দিন, সব ঠিক করে দেব: আসিফ মাহমুদ

ডিসেম্বরজুড়ে রাজপথে থাকার ঘোষণা ইশরাকের

ভারতের ইন্ধনে নিষিদ্ধ আওয়ামী সন্ত্রাসীদের গুপ্ত হামলা চলছে: সুরঞ্জন ঘোষ

নাগরিকদের ব্যক্তিগত তথ্য হ্যাক হয়ে ভারতে চলে যাচ্ছে: রিজভী

জামায়াতের যুব ও ক্রীড়া বিভাগের নামে প্রচারিত নতুন কমিটি সঠিক নয়

সমাজ বিনির্মাণে বিনিয়োগের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে: সেলিম উদ্দিন

নুসরাত তাবাসসুমের বাড়িতে হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি নূরুন্নিসা সিদ্দীকা এমপির

সিটি মেয়র পদে জামায়াতকে সমর্থন, স্থানীয় নির্বাচনে অন্য পদে লড়বে জাগপা: রাশেদ প্রধান

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নাশকতা ঠেকাতে প্রশাসনের পাশাপাশি মাঠে থাকবে বিএনপি