হোম > রাজনীতি

ঢাকা-১৭ আসনে বিএনপির ৫৬ সদস্যের মিডিয়া কমিটি ঘোষণা

স্টাফ রিপোর্টার

ঢাকা-১৭ আসনে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নির্বাচনি কার্যক্রম জোরদারে ৫৬ সদস্যবিশিষ্ট একটি মিডিয়া কমিটি ঘোষণা করা হয়েছে।

শনিবার (১৭ জানুয়ারি) ঢাকা ১৭ নির্বাচনি কার্যক্রমের প্রধান সমন্বয়কারী বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম এবং যুগ্ম সমন্বয়ক ফরহাদ হালিম ডোনারের যৌথ স্বাক্ষরে এই মিডিয়া কমিটি অনুমোদন ও ঘোষণা করা হয়।

ঘোষিত কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন বিশিষ্ট সাংবাদিক মোস্তফা কামাল মজুমদার এবং সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব জাহিদুল ইসলাম রনি।

কমিটিতে মোট ৫৪ জন সদস্য অন্তর্ভুক্ত রয়েছেন, যারা মাঠপর্যায়ে নির্বাচনি প্রচার, গণমাধ্যম সমন্বয়, সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবস্থাপনা ও তথ্য প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন বলে জানানো হয়।

নতুন এই মিডিয়া কমিটি ঢাকা-১৭ আসনে বিএনপির নির্বাচনি বার্তা জনগণের কাছে আরও কার্যকরভাবে পৌঁছে দিতে সক্রিয় ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেন।

কমিটির সদস্যরা হলেন: সাংবাদিক আতিকুর রহমান রুমন, বাছির জামাল, রাশেদুল হক, শাহাবুদ্দিন চৌধুরী, এরফানুল হক নাহিদ, হাসান শিপলু, আব্দুর রহমান জাহাঙ্গীর, মঈন উদ্দীন খান, কালাম ফয়েজী, মইনুল আহসান, কামরুল হাসান, হাসান মোল্লা, রুমানা জামান, নজরুল ইসলাম, তারিকুল ইসলাম, মাহমুদুল হাসান, সুজন মাহমুদ, মোস্তাফিজুর রহমান বিপ্লব, মোশাররফ হোসেন বাবলু, শফিউল আলম দোলন, মেহেদী আজাদ মাসুম, শরীফুল ইসলাম, সাইদুর রহমান, মাহমুদ হাসান, মোরসালিন নোমানী, মহিউদ্দিন, গাউছুল আজম বিপু, জাহানারা পারভীন, সাইফুদ্দিন রবিন, মারুফা রহমান, খোন্দকার কাওছার হোসেন, আসাদুজ্জামান বাবুল, শফিক শাফিঈ, আহম্মেদ সালেহীন, কামরুল হাসান দর্পন, ইমরুল কায়েস জনি, উমর ফারুক, আল আমিন, রাজকুমার নন্দী, কাজী সুমন, রফিক মৃধা, হাসনাইন নাহিয়ান সঞ্জীব, শাহনেওয়াজ বাবলু, নাজিয়া আফরিন, আব্দুল আহাদা, হুমায়ূন কবির, ইউসুফ আলী, ফেরদৌস মামুন, আক্তারুজ্জামান রকি, এস. এম. আতিক হাসান, নুরুন নাহার উইলি, লাবনী সিদ্দিকী, শামীম চৌধুরী বিশাল, মাহফুজ কবীর মুক্তা।

সিটি মেয়র পদে জামায়াতকে সমর্থন, স্থানীয় নির্বাচনে অন্য পদে লড়বে জাগপা: রাশেদ প্রধান

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নাশকতা ঠেকাতে প্রশাসনের পাশাপাশি মাঠে থাকবে বিএনপি

সিলেট লংমার্চের প্রস্তুতি নিচ্ছে না ১১ দলীয় ঐক্য, বিকেলে জরুরি বৈঠক

আমার দেশ-এ সংবাদ প্রকাশের পর বিএনপির দুই নেতা বহিষ্কার

খুনি জিয়া ট্রাইব্যুনালে এসে দাম্ভিকতার পরিচয় দিচ্ছে, সরকার ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে

কপ-৩১-এর অভিজ্ঞতায় গ্রিন ক্যাম্পাস ও গ্রিন সিটি গড়তে চায় ছাত্রদল

চিকিৎসকদের যেন রাজনৈতিক কারণে কোনো দিন বঞ্চিত হতে না হয়: মির্জা আব্বাস

এ দেশে আর ফ্যাসিবাদী শক্তির উত্থান হতে দেওয়া হবে না: হামিদুর রহমান আযাদ

বিপ্লব একটাই হবে, আর সেটি হবে ইসলামী বিপ্লব: তাহের

দিল্লির ষড়যন্ত্র রুখে ডিসেম্বরে আ.লীগের পতন ঘটাতে হবে: রাশেদ প্রধান