হোম > রাজনীতি

সাংবাদিক টুটুলকে দেখতে হাসপাতালে বিএনপির স্বাস্থ্য সম্পাদক

স্টাফ রিপোর্টার

হৃদরোগে আক্রান্ত দৈনিক সংবাদ পত্রিকার সিনিয়র সাংবাদিক মহসিন ইসলাম টুটুলকে দেখতে জাতীয় হৃদরোগ হাসপাতাল ও ইনস্টিটিউটে যান বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মো. রফিকূল ইসলাম।

মঙ্গলবার বুকে ব্যথা অনুভব করলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

খবর পেয়ে আজ বুধবার ডা. রফিকূল ইসলাম সাংবাদিক মহসিন ও তার পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ করেন এবং বিএনপির পক্ষ থেকে যেকোনো প্রয়োজনে তাদের পাশে থাকার আশ্বাস দেন।

ডা. রফিক জানান, সাংবাদিক মহসিনের অবস্থা বর্তমানে স্থিতিশীল রয়েছে। তিনি আগেও হৃদরোগ ও উচ্চ রক্তচাপের সমস্যায় ভুগছিলেন এবং একবার তার হৃদপিণ্ডের রক্তনালীতে রিং বসানো হয়েছিল।

বর্তমানে তিনি চিকিৎসকদের পর্যবেক্ষণে আছেন এবং আরও কিছু পরীক্ষার পর তার শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত জানানো হবে।

ডা. রফিক সংশ্লিষ্ট চিকিৎসকদের কাছে সাংবাদিক মহসিনের যথাযথ চিকিৎসা নিশ্চিত করার অনুরোধ করেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন হৃদরোগ বিশেষজ্ঞ ডা. এনামুল হক, ডা. একরামুল রেজা টিপু, ডা. মহিউদ্দিন আহমেদসহ হাসপাতালের অন্যান্য চিকিৎসকবৃন্দ।

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নাশকতা ঠেকাতে প্রশাসনের পাশাপাশি মাঠে থাকবে বিএনপি

সিলেট লংমার্চের প্রস্তুতি নিচ্ছে না ১১ দলীয় ঐক্য, বিকেলে জরুরি বৈঠক

আমার দেশ-এ সংবাদ প্রকাশের পর বিএনপির দুই নেতা বহিষ্কার

খুনি জিয়া ট্রাইব্যুনালে এসে দাম্ভিকতার পরিচয় দিচ্ছে, সরকার ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে

কপ-৩১-এর অভিজ্ঞতায় গ্রিন ক্যাম্পাস ও গ্রিন সিটি গড়তে চায় ছাত্রদল

চিকিৎসকদের যেন রাজনৈতিক কারণে কোনো দিন বঞ্চিত হতে না হয়: মির্জা আব্বাস

এ দেশে আর ফ্যাসিবাদী শক্তির উত্থান হতে দেওয়া হবে না: হামিদুর রহমান আযাদ

বিপ্লব একটাই হবে, আর সেটি হবে ইসলামী বিপ্লব: তাহের

দিল্লির ষড়যন্ত্র রুখে ডিসেম্বরে আ.লীগের পতন ঘটাতে হবে: রাশেদ প্রধান

এমপি নুসরাত তাবাসসুমের পক্ষ নিয়ে যা বললেন ছাত্রদল নেতা আবিদুল