হোম > রাজনীতি

বিমানের বিশেষ সুবিধা ফিরিয়ে দিলেন খালেদা জিয়া

স্টাফ রিপোর্টার

যাত্রীদের অসুবিধার কথা চিন্তা করে বিমানের বিশেষ সুবিধা ফিরিয়ে দিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

চিকিৎসা শেষে ৪ মাস ২৮ দিন পর আগামী ৫ মে সোমবার দেশে ফিরছেন তিনি। সাবেক প্রধানমন্ত্রীর স্বাস্থ্যের কথা দিক বিবেচনা করে বিমান কর্তৃপক্ষ ফ্লাইটটি আগে ঢাকা অবতরণের প্রস্তাব করলেও তিনি যাত্রীদের সুবিধার্থে আগে সিলেটেই অবতরণের কথা বললেন।

জানা গেছে, বিএনপির চেয়ারপারসন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি রেগুলার বিমানে চড়ে দেশে ফিরবেন। আগামী ৪ মে লন্ডনের স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় লন্ডনের হিথ্রো বিমানবন্দর খালেদা জিয়াকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটটি উড্ডয়নের কথা রয়েছে। বিমানটি সরাসরি সিলেট অবতরণ করে ঢাকায় আসার কথা ছিলো। বিমান কর্তৃপক্ষ ফ্লাইটটি আগে ঢাকা অবতরণের প্রস্তাব করলেও তিনি যাত্রীদের সুবিধার্থে প্রস্তাবটি নাকচ করে দেন। বিমানের প্রস্তাব রাখলে তার দুই ঘণ্টা সময় বেঁচে যেত। কিন্তু তিনি তা না করে যাত্রীদের কথা চিন্তা করেছেন।

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার জানান, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটটি লন্ডন থেকে ছেড়ে সিলেট হয়ে ঢাকায় আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণ করার কথা রয়েছে। বিমান কর্তৃপক্ষ তথা বাংলাদেশ সরকার অসুস্থ বেগম খালেদা জিয়ার শারীরিক বিষয়টি বিবেচনায় রেখে বিমানের লন্ডন-সিলেট-ঢাকা’র পরিবর্তে লন্ডন-ঢাকা-সিলেট করার প্রস্তাব করে। প্রস্তাবটি বেগম জিয়ার কাছে পৌঁছালে বিমানের অন্য সহযাত্রীদের কষ্টের কথা বিবেচনা করে তিনি বিমান কর্তৃপক্ষের প্রস্তাবটি নাকচ করেন।

বিজয়ের মাসজুড়ে বিএনপি ও তিন অঙ্গসংগঠনকে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের

গোপালগঞ্জ নিয়ে গোলাম পরওয়ারের প্রশ্ন, ‘এটি কি বাংলাদেশ রাষ্ট্রেরই একটি অংশ’

শর্ত সাপেক্ষে সরকারের জাতীয় ঐক্যের ডাকে সাড়া দেবে ১১ দল

জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত

দুই সপ্তাহের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দিন, সব ঠিক করে দেব: আসিফ মাহমুদ

ডিসেম্বরজুড়ে রাজপথে থাকার ঘোষণা ইশরাকের

ভারতের ইন্ধনে নিষিদ্ধ আওয়ামী সন্ত্রাসীদের গুপ্ত হামলা চলছে: সুরঞ্জন ঘোষ

নাগরিকদের ব্যক্তিগত তথ্য হ্যাক হয়ে ভারতে চলে যাচ্ছে: রিজভী

জামায়াতের যুব ও ক্রীড়া বিভাগের নামে প্রচারিত নতুন কমিটি সঠিক নয়

সমাজ বিনির্মাণে বিনিয়োগের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে: সেলিম উদ্দিন