হোম > রাজনীতি

ভবিষ্যতে প্রতিভাবানদের রাষ্ট্রীয়ভাবে পৃষ্ঠপোষকতা করবে বিএনপি: আমিনুল হক

স্টাফ রিপোর্টার

ভবিষ্যতে তরুণ প্রতিভাবান খেলোয়াড়দের রাষ্ট্রীয়ভাবে পৃষ্ঠপোষকতা করার কথা বললেন বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক এবং জাতীয় দলের সাবেক অধিনায়ক আমিনুল হক। শুক্রবার বিকেলে মোহাম্মদপুরে শারীরিক শিক্ষা কলেজে জিয়া আন্ত: থানা ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনাল খেলা দেখতে এসে এমনটা বলেন তিনি।

এসময় ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক জানান, তরুণ প্রতিভাবান খেলোয়াড় বের করে আনতে ‘নতুন কুড়ি ক্রীড়া’ কার্যক্রম চালুর পরিকল্পনা হাতে নিচ্ছে দলটি। তিনি বলেন, ‘সারা বাংলাদেশ থেকে ট্যালেন্ট হান্ট তৈরি করতে চান তারা। ১০ থেকে ১২ বছর বয়সী সেরাদের বাছাই করে সরকারি ভাবে দায়িত্ব নিয়ে, রাষ্ট্রীয়ভাবে পৃষ্ঠপোষকতা নিশ্চিত করতে চান।’

এসময় তিনি যোগ করেন, বাংলাদেশে সাভার বিকেএসপির বাইরে যে ক্রীড়া প্রতিষ্ঠানগুলো রয়েছে সেগুলো সঠিকভাবে কাজ করছেনা। ভবিষ্যতে তারা একে আরো কার্যকরী করে তুলতে চান।

প্রতিটি জেলা এবং বিভাগীয় শহরে খেলাধুলা ছড়িয়ে দেবার অন্যতম কারণ হিসেবে তিনি বলেন, এতে আমাদের তরুণ সমাজ, মাদকের দিকে যে ঢলে পরেছে ,তা থেকে ফিরে আসবে।

আমিনুল হক আরো বলেন, আল্লাহ পাক যদি তাদের নির্বাচিত করেন, তাহলে সর্বপ্রথম প্রতিটি সরকারি স্কুলে খেলাধুলাকে বাধ্যতামূলক করে দেবেন। বিশেষ করে অলিম্পিকে পদক জয়ের সম্ভাবনা রয়েছে এমন পাঁচটি ইভেন্টকেই বেছে নেবেন তারা। একই সাথে ঐ বিষয়গুলোর জন্য সাবেক খেলোয়াড়দের শিক্ষক হিসেবে নিয়োগ দেবেন। এতে করে বাংলাদেশে সোয়া এক লাখের উপর যে স্কুল রয়েছে তাতে বহু মানুষের কর্মসংস্থান হবে বলেও জানান তিনি।

বিএনপির কেন্দ্রীয় এই নেতা সাংবাদিকদের দৃঢ়কন্ঠে বলেন, ভবিষ্যতে তাদের দল ক্ষমতায় আসলে বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে পুরোপুরি দলীয়মুক্ত রাজনীতিমুক্ত করে সুন্দর পরিবেশ উপহার দিতে চান।

এসময় উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা আবদুস সালাম, ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মো. মোস্তফা জামান, এবিএমএ রাজ্জাক, আতাউর রহমান, মো. ইউসুফ, মাহাবুব আলম মন্টু, নুরুল হুদা ভুঁইয়া নূরু, জাতীয় দলের সাবেক ফুটবলার রুম্মান বিন ওয়ালী সাব্বির, আলফাজ আহমেদ, আরমান মিয়া, এনামুল হক সহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

শর্ত সাপেক্ষে সরকারের জাতীয় ঐক্যের ডাকে সাড়া দেবে ১১ দল

জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত

দুই সপ্তাহের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দিন, সব ঠিক করে দেব: আসিফ মাহমুদ

ডিসেম্বরজুড়ে রাজপথে থাকার ঘোষণা ইশরাকের

ভারতের ইন্ধনে নিষিদ্ধ আওয়ামী সন্ত্রাসীদের গুপ্ত হামলা চলছে: সুরঞ্জন ঘোষ

নাগরিকদের ব্যক্তিগত তথ্য হ্যাক হয়ে ভারতে চলে যাচ্ছে: রিজভী

জামায়াতের যুব ও ক্রীড়া বিভাগের নামে প্রচারিত নতুন কমিটি সঠিক নয়

সমাজ বিনির্মাণে বিনিয়োগের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে: সেলিম উদ্দিন

নুসরাত তাবাসসুমের বাড়িতে হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি নূরুন্নিসা সিদ্দীকা এমপির

সিটি মেয়র পদে জামায়াতকে সমর্থন, স্থানীয় নির্বাচনে অন্য পদে লড়বে জাগপা: রাশেদ প্রধান