জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রায় বক্তারা বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগের এ দেশে বসবাস করার অধিকার রাখে না। কারণ তারা বাংলাদেশের রাজনীতি করে না। তারা দিল্লির রাজনীতি করে।
বৃহস্পতিবার বিকেলে রাজবাড়ীতে পদযাত্রা শেষে পথসভায় এসব কথা বলেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।
এ সময় তিনি বলেন, আওয়ামী লীগ দেশকে বিভাজিত করেছে, মানুষদেরকে হত্যা করেছে। তারা গুম-খুনসহ সবকিছু জায়েজ করেছে মুজিববাদী আদর্শের নামে।
এ সময় এনসিপির যুগ্ম-আহ্বায়ক খালেদ সাইফুল্লার সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, কেন্দ্রীয় সদস্য সচিব আখতার হোসেন, এনসিপির দিক্ষণাঞ্চলের মুখ্য সংগঠন হাসনাত আব্দুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম প্রমুখ।