হোম > রাজনীতি

সড়ক দুর্ঘটনায় দলীয় নেতার পরিবারের ৫ জনের মৃত্যুতে মামুনুল হকের শোক

স্টাফ রিপোর্টার

কুমিল্লার মিয়ামি হাইওয়ে রেস্টুরেন্ট সংলগ্ন এলাকায় গতকাল বৃহস্পতিবার এক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশ খেলাফত মজলিসের সাংগঠনিক সম্পাদক মাওলানা ফয়সাল আহমদের ছোট বোন, ভগ্নিপতি, এক ভাগ্নি ও দুই ভাগ্নের মৃত্যু হয়। তাদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক এবং মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ।

শুক্রবার গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে তারা মহান আল্লাহর দরবারে নিহতদের জন্য শাহাদাতের মর্যাদা কামনা করেন এবং তাদের সকল গুনাহ মাফ করে জান্নাতুল ফিরদাউসে উচ্চ মর্যাদায় আসীন করার জন্য দোয়া করেন।

তারা শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন এবং এই কঠিন সময়ে ধৈর্য ও শক্তি দানের জন্য আল্লাহর কাছে প্রার্থনা করেন।

বেকার যুবকদের জন্য ১০ লাখ টাকা ঋণের দাবি জাসদের

বৈষম্যহীন মানবিক বাংলাদেশ বিনির্মাণই জামায়াতের লক্ষ্য: জামায়াত আমির

ফ্যামিলি ও কৃষক কার্ডের ভেলকিবাজি বন্ধ না হলে সরকারকে লাল কার্ড: মামুনুল হক

‘কোরআন-সুন্নাহর বিধান অনুযায়ী সাম্যের বাংলাদেশ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে’

মুজিব-হাসিনার জন্মস্থানে দাঁড়িয়ে জামায়াত আমিরের প্রতিশ্রুতি, দাবি আদায়ে আমরা অনড়

শুধু মানুষকে দেখাতে অযৌক্তিকভাবে লংমার্চ করছে ১১ দল: রিজভী

‘সরকারি অফিসগুলো এখন বিএনপির অফিস, সেখান থেকে তারা টেন্ডার নিয়ন্ত্রণ করে’

এক দফা আদায়ে সময়মতো ডাক আসবে, ঢাকায় সমবেত হওয়ার জন্য প্রস্তুত থাকুন: মামুনুল হক

গণভোটের গণরায় বাস্তবায়ন না করে বিএনপি জনগণের সঙ্গে প্রতারণা করেছে

আরেকটি অনিবার্য বিপ্লব দরজায় টোকা দিচ্ছে: শফিকুর রহমান