হোম > রাজনীতি

হাসিনা ছাড়া ভারত বাংলাদেশের জনগণকে বন্ধু মনে করে না: দুদু

স্টাফ রিপোর্টার

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, হাসিনা ও আওয়ামী লীগকে ছাড়া বাংলাদেশকে এবং এদেশের জনগণকে ভারত বন্ধু মনে করে না। হাসিনা ও আওয়ামী লীগ তাদের বন্ধু। এজন্য ভারত হাসিনাকে আশ্রয় দিয়েছে, যে হাসিনা স্বৈরাচার গণহত্যাকারী ও তার বিচার এদেশে চলছে এবং হবে।

মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবের সামনে দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন আয়োজিত 'ভারত কি বাংলাদেশকে বিপদে ফেলতে চায়?' শীর্ষক নাগরিক সমাবেশে তিনি এসব কথা বলেন।

এসময় ভারতের উদ্দেশ্য তিনি বলেন, শেখ হাসিনা দেশের গণতন্ত্রকে হত্যা করেছে। তাই বিচারকার্য করার জন্য অনতিবিলম্বে তাকে বাংলাদেশে ফেরত পাঠিয়ে দিন।

দুদু বলেন, ভারত আমাদের পানিতে মারতে চায়, ভাতে মারতে চায়। তাই আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। কারণ বাংলাদেশের মানুষ কখনো কারো বশ্যতা স্বীকার করেনি। ব্রিটিশদের কাছে করেনি। পাকিস্তানিদের কাছে করেনি। বিভিন্ন স্বৈরশাসকদের কাছে করেনি। এই দেশের মানুষ এক সাগর রক্ত দিয়ে দেশ স্বাধীন করেছে।

তিনি বলেন, হাজার হাজার বছর ধরে এই দেশে মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান মিলেমিশে বসবাস করছে। কেউ কারো প্রতি হিংসা-বিদ্বেষ পোষণ করে না। বাংলাদেশ হচ্ছে এমন একটি দেশ। আমাদের পার্শ্ববর্তী দেশ যখন পানি দরকার তখন পানি দেয় না। আবার যখন দরকার নাই তখন তিস্তা ব্যারেজ খুলে দেয়। বাংলাদেশের চারপাশের প্রতিটি বর্ডার লিখিতভাবে ভারত বন্ধ করে দিয়েছে যাতে বাংলাদেশের মানুষ ব্যবসা না করতে পারে। তারা এরকম শত্রুতা পোষণ করে রেখেছে।

দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপনের সভাপতিত্বে নাগরিক সমাবেশে আরো বক্তব্য রাখেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, নির্বাহী কমিটির সদস্য আবু নাসির মোহাম্মদ রহমাতুল্লাহ, ন্যাশনাল লেবার পার্টির চেয়ারম্যান লায়ন ফারুক রহমান প্রমুখ।

‘মুনাফেক ও বিদেশি দালালদের দিয়ে দেশ চলতে পারে না’

এই লংমার্চ চাঁদাবাজ, সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে: নাহিদ ইসলাম

জনগণের দাবি আদায়ে সরকার বাধা দিলে ৬ দফার লংমার্চ ১ দফায় পরিণত হবে

শাপলা চত্বরে ১১ দলের লংমার্চের উদ্বোধনী সমাবেশ শুরু

বেহেশতের ঠিকানা খুঁজতে বিরোধীদল লংমার্চ করবে: গয়েশ্বর

শাপলা চত্বর থেকে লংমার্চ শুরুর কারণ জানাল ১১ দলীয় ঐক্য

জামালপুরে হামলাকারীদের গ্রেপ্তার দাবি যুবশক্তির

শ্রমিকদের জন্য জরুরি মহার্ঘ ভাতা দাবি সাইফুল হকের

জাতীয় ছাত্রশক্তির প্রথম কাউন্সিল ১২ সেপ্টেম্বর

শাপলা চত্বরে লংমার্চের প্রস্তুতি পরিদর্শন জামায়াত নেতাদের