হোম > রাজনীতি

সীমান্তে আমাদের লোক হত্যা হলে প্রতিশোধ নিতে হবে: ডা. তাহের

জেলা প্রতিনিধি, কুমিল্লা

সীমান্তে আমাদের লোক হত্যা হলে তার প্রতিশোধ নিতে হবে সরকারকে বলে মন্তব্য করেছেন জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমীর ডা.সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।

বুধবার কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াত আয়োজিত ছাত্রশিবিরের সাবেক-বর্তমান দায়িত্বশীলদের সম্মানে ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য তিনি এ কথা বলেন।

জামায়াতের কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও কুমিল্লা দক্ষিণ জেলা আমীর মোহাম্মদ শাহজাহান অ্যাডভোকেটের সভাপতিত্বে ডা.তাহের আরো বলেন, পবিত্র রমজান মাসে ও বাংলাদেশের বর্ডারে মুসলমানরা গুলির আতঙ্কে আছে। কখন যে ভারতের গুলি বাংলাদেশে মুসলমানদের বুকে এসে পড়ে। অতীতের সরকার গুলোর নতজানু পররাষ্ট্রনীতির কারণে এসব সম্ভব হয়েছে। আশা করি বর্তমান সরকার তার মেরুদণ্ড শক্ত করে সঠিকভাবে মোকাবেলা করবে।

তিনি আরও বলেন, মাহে রমজানের শিক্ষাকে কাজে লাগিয়ে নিজেদের ব্যক্তিগত আমলকে আরো সুন্দর করতে হবে। জেলার প্রতিটি পাড়া মহল্লায় ইসলামের সুমহান বানী পৌঁছে দিতে হবে। সাধারণ মানুষের বিপদে আপদে পাশে থাকতে হবে। কুরআনের সমাজ কায়েম জন্য কাজ করতে হবে।

ইফতার মাহফিলে বক্তব্য রাখেন, জামায়াতের কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও সাবেক দক্ষিন জেলা আমীর আব্দুস সাত্তার, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাহফুজুর রহমান প্রমুখ।

এমএস

শর্ত সাপেক্ষে সরকারের জাতীয় ঐক্যের ডাকে সাড়া দেবে ১১ দল

জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত

দুই সপ্তাহের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দিন, সব ঠিক করে দেব: আসিফ মাহমুদ

ডিসেম্বরজুড়ে রাজপথে থাকার ঘোষণা ইশরাকের

ভারতের ইন্ধনে নিষিদ্ধ আওয়ামী সন্ত্রাসীদের গুপ্ত হামলা চলছে: সুরঞ্জন ঘোষ

নাগরিকদের ব্যক্তিগত তথ্য হ্যাক হয়ে ভারতে চলে যাচ্ছে: রিজভী

জামায়াতের যুব ও ক্রীড়া বিভাগের নামে প্রচারিত নতুন কমিটি সঠিক নয়

সমাজ বিনির্মাণে বিনিয়োগের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে: সেলিম উদ্দিন

নুসরাত তাবাসসুমের বাড়িতে হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি নূরুন্নিসা সিদ্দীকা এমপির

সিটি মেয়র পদে জামায়াতকে সমর্থন, স্থানীয় নির্বাচনে অন্য পদে লড়বে জাগপা: রাশেদ প্রধান