হোম > রাজনীতি

দেশপ্রেমিকরা দেশ ছেড়ে পালিয়ে যেতে পারেন না: জামায়াত আমির

স্টাফ রিপোর্টার

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, যারা দেশ ও মাটিকে ভালবাসে তারা কখনো দেশ ছেড়ে পালিয়ে যেতে পারেন না। সোমবার সকালে জাতীয় প্রেসক্লাবে আলী আহমাদ মাবরুর রচিত ‘মাওলানা আব্দুস সুবহান রহ: তৃণমূল থেকে শীর্ষে’ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

তিনি বলেন, জামায়াতের নায়েবে আমির মাওলানা আব্দুস সুবহান ইচ্ছা করলে যে কোন দেশে আশ্রয় নিতে পারতেন। কিন্তু তিনি তার প্রিয় দেশ ছেড়ে যাননি।

ডা. শফিকুর রহমান বলেন, মাওলানা আব্দুস সুবহান সহজেই মানুষকে আপন করে নিতেন। অপূর্ব কোয়ালিটি ছিল তার, যা আমিও অর্জন করতে পারব না।

তিনি বলেন, মাওলানা আব্দুস সুবহান কখনো পরিবেশ দ্বারা প্রভাবিত হতেন না, শান্ত থাকতেন। জেলে গিয়ে তারসঙ্গে থাকার সুযোগ হয়েছে। সেখানে সিনিয়র লিডারদের মধ্যে ভুল বোঝাবুঝি হলে শালিসের গুরুদায়িত্ব পালন করেছেন।

ডা. শফিকুর রহমান বলেন, মাওলানা আব্দুস সুবহান কনডেম সেলে ছিলেন। তার ফাঁসির রায় হয়ে আছে। অথচ তার কোন পরোয়া নেই। জেলের সব মানুষ তাকে সম্মান করতেন আর আফসোস করতেন যে, তার মত মানুষকে জেলে থাকতে হচ্ছে।

গোলাম কবির হাক্কানীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, ঢাকা মহানগর উত্তর জামায়াতের আমির মুহাম্মদ সেলিম উদ্দিন, দক্ষিণের নায়েবে আমির অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন, শামীম সাঈদী, ব্যারিস্টার নাজিব মোমেন, ডিইউজের সভাপতি শহীদুল ইসলাম প্রমুখ।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতের সাবেক নায়েবে আমির ও পাবনা-৫ আসনের সাবেক সংসদ সদস্য মাওলানা আবদুস সোবহান ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২০২০ সালের ১৪ ফেব্রুয়ারি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৪ বছর।

বিজয়ের মাসজুড়ে বিএনপি ও তিন অঙ্গসংগঠনকে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের

গোপালগঞ্জ নিয়ে গোলাম পরওয়ারের প্রশ্ন, ‘এটি কি বাংলাদেশ রাষ্ট্রেরই একটি অংশ’

শর্ত সাপেক্ষে সরকারের জাতীয় ঐক্যের ডাকে সাড়া দেবে ১১ দল

জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত

দুই সপ্তাহের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দিন, সব ঠিক করে দেব: আসিফ মাহমুদ

ডিসেম্বরজুড়ে রাজপথে থাকার ঘোষণা ইশরাকের

ভারতের ইন্ধনে নিষিদ্ধ আওয়ামী সন্ত্রাসীদের গুপ্ত হামলা চলছে: সুরঞ্জন ঘোষ

নাগরিকদের ব্যক্তিগত তথ্য হ্যাক হয়ে ভারতে চলে যাচ্ছে: রিজভী

জামায়াতের যুব ও ক্রীড়া বিভাগের নামে প্রচারিত নতুন কমিটি সঠিক নয়

সমাজ বিনির্মাণে বিনিয়োগের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে: সেলিম উদ্দিন