হোম > রাজনীতি

ব্যারিস্টার আব্দুর রাজ্জাক আইসিইউতে

স্টাফ রিপোর্টার

সুপ্রিম কোর্টের প্রখ্যাত আইনজীবী ও জামায়াতে ইসলামীর সাবেক সহকারী সেক্রেটারি জেনারেল ব্যারিস্টার আব্দুর রাজ্জাক গুরুতর অসুস্থ। তিনি ধানমণ্ডির ইবনে সিনা হাসপাতালের আইসিইউতে আছেন।

এর আগে ক্যান্সার আক্রান্ত আব্দুর রাজ্জাক অসুস্থ অবস্থায় গত ১৯ এপ্রিল ওই হাসপাতালে ভর্তি হন। বর্তমানে তার অবস্থা খুব বেশি ভাল নয় বলে রোববার মধ্যরাতে জানিয়েছেন, হাসপাতালটির কাস্টমার কেয়ার অফিসার ইব্রাহীম।

এর আগে পতিত হাসিনা সরকারের সময়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার শুরু হওয়ার পর জামায়াতে ইসলামীর নেতাদের পক্ষে আইনজীবী প্যানেলের প্রধান হিসেবে কাজ করেন ব্যারিস্টার আব্দুর রাজ্জাক।

২০১৩ সালের ১২ ডিসেম্বর রাত ১২টায় জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল কাদের মোল্লার ফাঁসি কার্যকর হওয়ার ৫ দিন পর ১৭ ডিসেম্বর দেশত্যাগ করেন ব্যারিস্টার আব্দুর রাজ্জাক। এরপর দীর্ঘ ১১ বছর বিদেশে ছিলেন তিনি।

বিদেশে থাকাকালীন তিনি জামায়াতে ইসলামী থেকে পদত্যাগ করেন এবং আমার বাংলাদেশ পার্টিতে (এবি পার্টি) প্রধান উপদেষ্টা হিসেবে যোগদান করেন। চলতি বছরের ১৭ আগস্ট সেই পদ থেকেও পদত্যাগ করেন তিনি।

এর আগে দীর্ঘ ১১ বছর পর গত বছরের ২৬ ডিসেম্বর দেশে ফেরেন ব্যারিস্টার আব্দুর রাজ্জাক। ২০২০ সালে তার প্রোস্টেট ক্যান্সার ধরা পড়ে। এক পর্যায়ে গুরুতর অসুস্থ অবস্থায় লন্ডনের একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি।

সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় জামায়াতের ৪ জনকে বহিষ্কার

অবিলম্বে মাদরাসা শিক্ষকদের বকেয়া বেতন পরিশোধের দাবি ছাত্রশিবিরের

সাঈদীর জন্মস্থান হওয়ায় ১৭ বছর বঞ্চিত ছিল পিরোজপুর

ছেলে-মেয়ে উভয়ের অধিকার সমান হলে ছেলেদের শিক্ষা কেন অবৈতনিক করা হচ্ছে না

মসজিদে রাজনীতি বন্ধের দাবি উঠেছে, এই ধরনের ফ্যাসিবাদী দাবি আগেও উঠেছে

চব্বিশের চেতনাকে ভুলিয়ে দেওয়ার আত্মঘাতী অপচেষ্টায় লিপ্ত সরকার

একটি গোষ্ঠী দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে: রিজভী

বিশ্বজুড়ে মানবজাতির ওপর চলমান জুলুম-নির্যাতন বন্ধ হওয়া উচিত

আ.লীগ ও ছাত্রলীগের বিরুদ্ধে নিউমার্কেটে ছাত্রদলের বিক্ষোভ

স্বাস্থ্য খাতের বড় সমস্যা জনবল সংকট: সংসদে এমপি ফরিদ