হোম > রাজনীতি

শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে প্রার্থী বহিষ্কার করল খেলাফত মজলিস

স্টাফ রিপোর্টার

ছবি: আমার দেশ।

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রাথমিকভাবে মনোনীত কিশোরগঞ্জ–৪ আসনের প্রার্থী মাওলানা খায়রুল ইসলাম ঠাকুরকে বহিষ্কার করা হয়েছে।

বৃহস্পতিবার দলের গঠনতন্ত্রের ৩০ ধারা মোতাবেক বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দিন আহমদ তাকে প্রাথমিক সদস্যপদসহ তার ওপর অর্পিত যাবতীয় সাংগঠনিক দায়িত্ব থেকে সাময়িকভাবে বহিষ্কার করেন।

একই সঙ্গে মাওলানা খায়রুল ইসলাম ঠাকুরের সঙ্গে বাংলাদেশ খেলাফত মজলিসের সকল পর্যায়ের নেতা-কর্মীকে দলের পক্ষ থেকে নির্বাচনসংক্রান্ত কিংবা সাংগঠনিক কোনো ধরনের সম্পর্ক না রাখার জন্য কঠোর নির্দেশনা প্রদান করা হয়েছে।

সংগঠনের শৃঙ্খলা, আদর্শ ও কেন্দ্রীয় সিদ্ধান্ত বাস্তবায়নের স্বার্থে এ নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে বলে দলটির প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এতে আরো বলা হয়, কিশোরগঞ্জ–৪ (অষ্টগ্রাম–ইটনা–মিঠামইন) আসনে বর্তমানে বাংলাদেশ খেলাফত মজলিসের স্বীকৃত কোনো প্রার্থী নেই। ১১ দলীয় নির্বাচনি ঐক্যের পারস্পরিক সমঝোতা অনুযায়ী এ আসনটি জামায়াতে ইসলামীর জন্য নির্ধারিত।

চ্যালেঞ্জ, ষড়যন্ত্র মোকাবিলা করেই দেশকে এগিয়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছে

মেধা-নৈতিকতার সমন্বয়ে দুর্নীতিমুক্ত কল্যাণরাষ্ট্র গড়ার আহ্বান

জনগণের ভোটাধিকার ও মতামতকে সর্বোচ্চ গুরুত্ব দেয় বিএনপি: রিজভী

১১ দলের লংমার্চে বাধা দিলে সরকারের প্রতি জনঅনাস্থা বাড়বে

আইনশৃঙ্খলার অবনতি, আন্দোলনের হুঁশিয়ারি জাতীয় নারী শক্তির

জনকল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠায় নিরলসভাবে কাজ করছে বিএনপি সরকার: তারেক রহমান

স্বর্ণালংকার ছিনতাই: বিমানবন্দর থানা ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদক বহিষ্কার

মক্কা চুক্তিতে সরকারের আগ্রহকে ইতিবাচক দেখছেন আসিফ মাহমুদ

জ্বালানি সংকট নিয়ে সরকারের প্ল্যান জনগণের সামনে পরিষ্কার করুন: মাহমুদুর রহমান মান্না

‘প্রধানমন্ত্রী আমাকে বললেন, আপনিও তো প্রধানমন্ত্রী’