হোম > রাজনীতি

জমিয়ত সহ-সভাপতি মাওলানা আব্দুল কুদ্দুস কাসেমীর ইন্তেকাল

স্টাফ রিপোর্টার

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সহ-সভাপতি, প্রবীণ আলেমে দ্বীন, বর্ষীয়ান মুরব্বি মাওলানা আব্দুল কুদ্দুস কাসেমী ইন্তেকাল করেছেন।

শনিবার দুপুরে রাজধানীর গেন্ডারিয়ার আসগর আলী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। জমিয়তের প্রচার সম্পাদক মুফতি ইমরানুল বারী সিরাজী এ তথ্য নিশ্চিত করেছেন।

মাওলানা আব্দুল কুদ্দুস কাসেমী জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ও হেফাজতে ইসলাম বাংলাদেশের সাবেক মহাসচিব মাওলানা নূর হোসাইন কাসেমীর ছোট ভাই। তিনি রাজধানীর মানিকনগর মাদরাসা ছাড়াও একাধিক মাদরাসায় হাদিসের দারস দিতেন।

মাওলানা আব্দুল কুদ্দুস কাসেমীর ইন্তেকালে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি শাইখুল হাদিস মাওলানা উবায়দুল্লাহ ফারুক ও মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী এক যৌথ শোকবার্তায় গভীর শোক প্রকাশ করেছেন।

তারা শোকবার্তায় বলেন, মাওলানা কুদ্দুস কাসেমী ছিলেন একজন প্রজ্ঞাবান, দূরদর্শী ও খাঁটি আহলে হক আলেম। জমিয়তের আদর্শ বাস্তবায়নে তার অবদান স্মরণীয় হয়ে থাকবে। তার ইন্তেকালে আমরা একজন অভিভাবক হারালাম।

নেতারা মরহুমের রুহের মাগফিরাত কামনা করে বলেন, আল্লাহ যেন তাকে জান্নাতুল ফিরদাউস দান করেন এবং শোকসন্তপ্ত পরিবার, ছাত্র ও অনুসারীদেরকে ধৈর্য ধারণের তাওফিক দেন।

আখতারুজ্জামানকে অবিলম্বে মুক্তি দিন, সাজানো মামলা প্রত্যাহার করুন: জামায়াত আমির

দুর্গাপূজার নিরাপত্তায় এখনই প্রস্তুতি নিতে হবে: আসিফ মাহমুদ

মক্কা-মদিনায় হুতি বিদ্রোহীদের হামলার প্রতিবাদে আহলে হাদিসের মানববন্ধন

শ্রমিকদের অধিকার ও চাকরির নিরাপত্তায় কার্যকর পদক্ষেপ নিতে হবে: আতিকুর রহমান

বিশ্বের সবচেয়ে শক্তিশালী অস্ত্র শান্তি: মঈন খান

মুক্তিযোদ্ধা আখতারুজ্জামানের নিঃশর্ত মুক্তি দাবি জামায়াতের

বিমানবন্দরের অব্যবস্থাপনার দায় আড়াল করতে আখতারুজ্জামানকে গ্রেপ্তার

তিন মাসের মধ্যে দেশ থেকে কিশোর গ্যাং উৎখাত করা হবে: চিফ হুইপ

প্রবাসীদের অধিকার রক্ষায় প্রয়োজনে শহীদও হতে পারি: আখতারুজ্জামান

মেজর (অব.) আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলার প্রতিবাদে উত্তরায় জামায়াতের বিক্ষোভ