হোম > রাজনীতি

ভয়ে বিএনপিকে ঘায়েলের ষড়যন্ত্র হচ্ছে: মির্জা আব্বাস

স্টাফ রিপোর্টার

বিএনপি ক্ষমতায় যাবে এই ভয়ে বিএনপিকে ঘায়েল করার জন্য দেশে বিদেশে ষড়যন্ত্র হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

রোববার রাষ্ট্র মেরামতের ৩১ দফা প্রস্তাবনা তুলে ধরে নগরীর সেগুনবাগিচা হাইস্কুল মাঠে এক কর্মশালায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘বিভিন্নভাবে বিএনপিকে দোষারোপ করা হচ্ছে। বিএনপিকে ইসলামবিরোধী দল হিসেবেও বলার চেষ্টা করা হচ্ছে।’

সরকারের উদ্দেশ্যে আব্বাস বলেন, ‘সরকারকে সঠিক রাস্তা দেখানোই বিএনপির উদ্দেশ্য, বিব্রত করা নয়। ৩১ দফার মধ্যেই সব সংস্কারের রূপরেখা আছে। ২০২৩ সালে এসব সংস্কারের কথা বিএনপি বলে রেখেছে।’

মির্জা আব্বাস বলেন, ‘বিএনপি নির্বাচনের কথা বললে অনেকের গাত্রদাহ শুরু হয়। গণতান্ত্রিক দেশ ভোটাধিকার ছাড়া চলতে পারে না। ভরাডুবির ভয়ে অনেকে নির্বাচন চান না। অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে কোনো না কোনো জায়গা থেকে বাতাস দেয়া হচ্ছে। বিএনপি দেশে অশান্তি সৃষ্টি করতে দেবে না।’

বিদেশে বসে অনেকে তরুণদের অতিউৎসাহী করে তুলছে। এ বিষয়ে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান তিনি।

তিনি বলেন, ‘অনেকে গণঅভ্যুত্থানে বিএনপির ভূমিকা অস্বীকার করার চেষ্টা করে। কিন্তু দীর্ঘ সময় পুলিশের বুলেটের সামনে দাঁড়িয়ে আন্দোলন করেছে বিএনপি। জুলাই-আগস্টেও সরকারের পতনে বলিষ্ঠ ভূমিকা রেখেছে বিএনপি।’

এমএস

শর্ত সাপেক্ষে সরকারের জাতীয় ঐক্যের ডাকে সাড়া দেবে ১১ দল

জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত

দুই সপ্তাহের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দিন, সব ঠিক করে দেব: আসিফ মাহমুদ

ডিসেম্বরজুড়ে রাজপথে থাকার ঘোষণা ইশরাকের

ভারতের ইন্ধনে নিষিদ্ধ আওয়ামী সন্ত্রাসীদের গুপ্ত হামলা চলছে: সুরঞ্জন ঘোষ

নাগরিকদের ব্যক্তিগত তথ্য হ্যাক হয়ে ভারতে চলে যাচ্ছে: রিজভী

জামায়াতের যুব ও ক্রীড়া বিভাগের নামে প্রচারিত নতুন কমিটি সঠিক নয়

সমাজ বিনির্মাণে বিনিয়োগের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে: সেলিম উদ্দিন

নুসরাত তাবাসসুমের বাড়িতে হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি নূরুন্নিসা সিদ্দীকা এমপির

সিটি মেয়র পদে জামায়াতকে সমর্থন, স্থানীয় নির্বাচনে অন্য পদে লড়বে জাগপা: রাশেদ প্রধান