হোম > রাজনীতি

অবশেষে সমাবেশ মঞ্চে এনসিপি নেতারা

আতিকুর রহমান নগরী

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আহ্বায়ক ও সাবেক উপদেষ্টা নাহিদ ইসলামসহ সংগঠনের কেন্দ্রীয় নেতারা সমাবেশ মঞ্চে উঠেছেন। দুপুর ২টায় তারা মঞ্চে উঠেন। এর আগে বুধবার দুপুর ১টার দিকে দলটির নেতারা গোপালগঞ্জে প্রবেশ করেন।

এই সমাবেশকে ঘিরে পুলিশের গাড়ি, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গাড়ি বহরে নিষিদ্ধ ছাত্রলীগ হামলা চালায়। সর্বশেষ সমাবেশ মঞ্চেও হামলা ও ভাঙচুর করে ছাত্রলীগের নেতাকর্মীরা। এছাড়াও গাছ কেটে রাস্তা অবরোধ করে তারা। এসব প্রতিবন্ধকতা উপেক্ষা করে এদিন দুপুর ২টায় সমাবেশ মঞ্চে উঠেন এনসিপি নেতারা।

সভায় উপস্থিত আছেন—এনসিপির আহ্বায়ক ও সাবেক উপদেষ্টা নাহিদ ইসলাম, উত্তর অঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসানাত আব্দুল্লাহ, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, জ্যেষ্ঠ সদস্য সচিব ডা. তাসনিম জারাসহ কেন্দ্রীয় নেতারা।

এর আগে বরিশাল থেকে বুধবার সকাল পৌনে ১১টার দিকে তারা বরিশাল সার্কিট হাউজ থেকে সড়ক পথে কোটালীপাড়া হয়ে গোপালগঞ্জের উদ্দেশে রওয়ানা হন দলটির নেতারা।

তবে গোপালগঞ্জের পথসভাকে কেন্দ্র করে আগে থেকেই ওই এলাকায় তীব্র উত্তেজনা বিরাজ করছিল। পরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতাকর্মীরা সদর উপজেলার ঘাটিয়াগড় চরপাড়া এলাকায় টহলরত পুলিশের ওপর হামলা চালালে আরও উত্তেজনা ছড়িয়ে পড়ে।

আহতরা হলেন—গোপীনাথ পুর পুলিশ ফাঁড়ির পরিদর্শক আহম্মেদ বিশ্বাস ও গাড়ি চালক কাউসার। আরেকজনের পরিচয় জানা যায়নি।

সংরক্ষিত নারী এমপিরা দেশ বিনির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন

জিয়া ও খালেদা জিয়ার সমাধিতে বিএনপির সংরক্ষিত আসনের এমপিদের শ্রদ্ধা

আসলাম ও সারোয়ারের ভাগ্য নির্ধারণ কাল

অসুস্থ কবি আল মুজাহিদীকে দেখতে গেলেন মিয়া গোলাম পরওয়ার

যারা সংস্কার চেয়েছে, প্রতিফলন না দেখলে তারা রাজপথে নেমে আসবে

মানবাধিকার সার্বজনীন, ভিন্নমত দমনের সংস্কৃতি বন্ধ করতে হবে

সরকারের উদাসীনতায় হাম পরিস্থিতির অবনতি: সেলিম উদ্দিন

‘দেশের উন্নয়নে প্রবাসীদের অভিজ্ঞতা কাজে লাগাতে হবে’

এখন গভর্নমেন্ট আসলে কে বোঝা যাচ্ছে না, হাসিনার সময় বোঝা যেত

সংসদের প্রথম অধিবেশন ব্যর্থ হয়েছে: নাহিদ ইসলাম