হোম > রাজনীতি

‘বিশেষ’ নির্বাচনি কৌশলে এগোচ্ছে জামায়াত

আতিকুর রহমান নগরী

জামায়াতের আমির ডা. শফিকুর রহমান

জামায়াতের নেতৃত্বে সমমনা দলগুলোকে নিয়ে ‘নির্বাচনি জোট’ গঠনের পরিকল্পনার কথা শোনা যাচ্ছিল অনেক আগে থেকেই। যদিও জামায়াত কিংবা অন্য কোনো দল সরাসরি এমন জোটের কথা স্বীকার করেনি। তবে দলগুলোর পক্ষ থেকে ‘নির্বাচনি সমঝোতা’ তথা ‘সব ভোট এক বাক্সে’ নেওয়ার কথা বলা হয়েছে।

সম্প্রতি নতুন করে সেই নির্বাচনি সমঝোতার কথা আলোচনায় এসেছে। বিশেষ করে, বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এক সাক্ষাৎকারে বিষয়টি নিয়ে কথা বলার পর নতুন করে আলোচনায় এসেছে প্রসঙ্গটি।

ইসলামপন্থি তথা সমমনা দলগুলোর জোট গঠনের বিষয়ে প্রশ্ন করলে জামায়াত আমির নির্বাচনি আসনভিত্তিক সমঝোতা করার কথা বলেন।

অনেকেই মনে করছেন, এটি কোনো ‘বিশেষ’ বা ‘গোপন কৌশল’ কি না। তবে জামায়াত-সংশ্লিষ্টরা বলছেন, বিষয়টি নতুন কিছু না। বরং শুরু থেকেই জামায়াত ও সমমনা দলগুলোর পক্ষ থেকে একই ধরনের কথা বলা হয়েছে। তারা কৌশলে ‘নির্বাচনি সমঝোতা’ তথা ‘সব ভোট এক বাক্সে’ নেওয়ার কথাই বলে এসেছে।

অনেকে বলছেন, বেশি দলের আলাদা অংশগ্রহণের মাধ্যমে নির্বাচনটি যাতে অংশগ্রহণমূলক হিসেবে মানুষের কাছে বিবেচিত হতে পারে, সেজন্যই এমন কৌশল নিয়েছে দলটি।

তাদের মতে, কয়েকদিন আগে বিএনপিও সমমনাদের জন্য সুনির্দিষ্ট আসন রেখে দলীয় প্রার্থী তালিকা ঘোষণা করেছে। এরপর জামায়াতের প্রসঙ্গটিও আলোচনায় এসেছে।

এ বিষয়ে দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বিবিসি বাংলাকে বলেছেন, ‘তাদের সিদ্ধান্ত হলো- প্রচলিত কাঠামোগত জোট না করে সমমনাদের সাথে বসে তারা নিশ্চিত করবেন যাতে একই আসনে তাদের একাধিক প্রার্থী না হয়।’

বাংলাদেশ জামায়াতে ইসলামী ২০০১ সালের নির্বাচনে বিএনপির নেতৃত্বাধীন চারদলীয় জোটে ছিল। জোটবদ্ধ নির্বাচনের পর ওই জোট ক্ষমতায় আসলে দলটির দুজন শীর্ষ নেতা জোট সরকারের মন্ত্রীও হয়েছিলেন।

আমার দেশ-এ সংবাদ প্রকাশের পর বিএনপির দুই নেতা বহিষ্কার

খুনি জিয়া ট্রাইব্যুনালে এসে দাম্ভিকতার পরিচয় দিচ্ছে, সরকার ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে

কপ-৩১-এর অভিজ্ঞতায় গ্রিন ক্যাম্পাস ও গ্রিন সিটি গড়তে চায় ছাত্রদল

চিকিৎসকদের যেন রাজনৈতিক কারণে কোনো দিন বঞ্চিত হতে না হয়: মির্জা আব্বাস

এ দেশে আর ফ্যাসিবাদী শক্তির উত্থান হতে দেওয়া হবে না: হামিদুর রহমান আযাদ

বিপ্লব একটাই হবে, আর সেটি হবে ইসলামী বিপ্লব: তাহের

দিল্লির ষড়যন্ত্র রুখে ডিসেম্বরে আ.লীগের পতন ঘটাতে হবে: রাশেদ প্রধান

এমপি নুসরাত তাবাসসুমের পক্ষ নিয়ে যা বললেন ছাত্রদল নেতা আবিদুল

ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গঠনে কারো সঙ্গে আপস করা হবে না: ডা. শফিকুর রহমান

পালিয়ে গিয়েও দেশের মানুষকে কষ্ট দিচ্ছেন হাসিনা