হোম > রাজনীতি

জামায়াত আমিরের স্বাস্থ্যের উন্নতি হচ্ছে

স্টাফ রিপোর্টার

ওপেন হার্ট সার্জারির পর জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের স্বাস্থ্যের উন্নতি হচ্ছে। বর্তমানে তাকে হাসপাতালের আইসিইউ থেকে কেবিনে দেয়ার মত অবস্থা হয়েছে। তবে চিকিৎসকরা আরও কিছু সময় অবজারবেশনে রাখতে চান।

সোমবার বিকালে সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে জামায়াত আমিরের পিএস নজরুল ইসলাম আমার দেশকে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, আলহামদুলিল্লাহ- জামায়াত আমির ভাল আছেন। তার শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে। তবে এখনো তার সঙ্গে বাইরের কাউকে সাক্ষাতের সুযোগ দেয়া হচ্ছে না। তার স্ত্রীসহ পরিবারের সদস্যরা যোগাযোগ রাখছেন।

এর আগে গত শনিবার রাজধানীর ইউনাইটেড হাসপাতালে জামায়াত আমির ডা. শফিকুর রহমানের ওপেন হার্ট সার্জারি করা হয়। এসময় বিশিষ্ট কার্ডিয়াক সার্জন অধ্যাপক জাহাঙ্গীর কবিরের তত্ত্বাবধানে সফলভাবে চারটি ব্লকের বাইপাস করা হয়। সুস্থ হয়ে উঠতে সপ্তাহখানেক তাকে হাসপাতালে থাকতে হতে পারে বলেও চিকিৎসকরা জানিয়েছেন।

এদিকে জামায়াত আমিরের জন্য সুস্থতা কামনা করে হাসপাতালে ফুলের তোড়া পাঠিয়েছেন চীন, ফিলিস্তিন, পাকিস্তানের রাষ্ট্রদূত। তাদের পক্ষ থেকে দূতাবাসের কর্মকর্তারা এই ফুল পৌঁছে দেন। জামায়াত আমিরের পক্ষে দলের নেতারা এসব ফুলের তোড়া গ্রহণ করেন এবং সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা ও আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন।

একটু ধৈর্য ধরেন, সবাই ফ্যামিলি কার্ড পাবেন: মির্জা ফখরুল

আজ ফ্যামিলি কার্ডের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

সীমান্ত দিয়ে দেশে ঢুকছেন আওয়ামী নেতারা

জনগণের অধিকার হরণ হলে প্রতিরোধ করব

২০৪২ সাল পর্যন্ত তারেক রহমান প্রধানমন্ত্রী থাকবেন: জয়নুল আবদিন ফারুক

ছাত্রদলের ১১৮৮ কমিটি বিলুপ্ত ঘোষণা

জুলাই সনদ বাস্তবায়ন না করলে সরকারের বৈধতা প্রশ্নবিদ্ধ হবে

হাদি হত্যার নেপথ্যের চক্র উন্মোচনের দাবি ইনকিলাব মঞ্চের

ঢাকায় জামায়াতের এমপি কর্নেল বাতেনের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ

আল-আরাফাহ ব্যাংকের ইভিপি আবদুর রহিমের জানাজায় জামায়াত আমির