হোম > রাজনীতি

দুর্নীতি-চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ গড়তে চায় জামায়াত: জয়নুল আবেদীন

স্টাফ রিপোর্টার

ঢাকা-৪ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী সৈয়দ জয়নুল আবেদীন বলেছেন, দুর্নীতি-সন্ত্রাস-চাঁদাবাজ-মুক্ত নতুন বাংলাদেশ গড়ে তুলতে চায় জামায়াতে ইসলামী।

তিনি বলেন, যারা ক্ষমতায় থাকাকালীন পাঁচ বছর দেশকে দুর্নীতিতে বিশ্বচ্যাম্পিয়ন করেছে—তাদের হাতে আর দেশের নেতৃত্ব দেওয়া যায় না। তারা আবার সুযোগ পেলে দেশকে দেউলিয়া করে ছাড়বে। ৫ আগস্ট পরবর্তী যারা ‘১৭ বছরের ক্ষুধার্ত’ দাবি করে সারাদেশে দুর্নীতি, অনিয়ম, অন্যায়, অত্যাচার, লুটপাট, দখল, চাঁদাবাজি ও সন্ত্রাস করছে—তাদেরকে ভোটের মাধ্যমে বয়কট করতে হবে। দুর্নীতিমুক্ত, সন্ত্রাসমুক্ত, চাঁদাবাজ-মুক্ত নতুন বাংলাদেশ গড়তে জামায়াতের নেতৃত্বে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার আহ্বান জানান তিনি।

শুক্রবার সকালে জামায়াতে ইসলামী ঢাকা-৪ আসনের উদ্যোগে আয়োজিত “সন্ত্রাস, চাঁদাবাজ, মাদক ও কিশোর গ্যাং-মুক্ত সমৃদ্ধ ঢাকা-৪ গড়ার প্রত্যয়ে” অনুষ্ঠিত পদযাত্রা পূর্বে ধোলাইরপাড় চৌরাস্তায় সংক্ষিপ্ত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি ঢাকা-৪ আসনের জনসাধারণের উদ্দেশ্যে বলেন, জনগণ তাকে নির্বাচিত করলে তিনি ঢাকা-৪ সংসদীয় এলাকাকে সন্ত্রাস, চাঁদাবাজি, মাদক ও কিশোর গ্যাং-মুক্ত করে জনগণকে একটি নিরাপদ, বাসযোগ্য ও শান্তির শহর উপহার দেবেন।

ঢাকা-৪ আসনে জামায়াতে ইসলামীর নির্বাচন পরিচালনা কমিটির পরিচালক ও কদমতলী উত্তর থানা আমির আব্দুর রহিম জীবনের সভাপতিত্বে এবং আসন সদস্যসচিব ও কদমতলী মধ্য থানা আমির মো. মহিউদ্দিনের পরিচালনায় অনুষ্ঠানে নির্বাচনী এলাকার সব থানা আমির-সেক্রেটারি-সহ বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতারা উপস্থিত ছিলেন।

এসআর

আমার দেশ-এ সংবাদ প্রকাশের পর বিএনপির দুই নেতা বহিষ্কার

খুনি জিয়া ট্রাইব্যুনালে এসে দাম্ভিকতার পরিচয় দিচ্ছে, সরকার ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে

কপ-৩১-এর অভিজ্ঞতায় গ্রিন ক্যাম্পাস ও গ্রিন সিটি গড়তে চায় ছাত্রদল

চিকিৎসকদের যেন রাজনৈতিক কারণে কোনো দিন বঞ্চিত হতে না হয়: মির্জা আব্বাস

এ দেশে আর ফ্যাসিবাদী শক্তির উত্থান হতে দেওয়া হবে না: হামিদুর রহমান আযাদ

বিপ্লব একটাই হবে, আর সেটি হবে ইসলামী বিপ্লব: তাহের

দিল্লির ষড়যন্ত্র রুখে ডিসেম্বরে আ.লীগের পতন ঘটাতে হবে: রাশেদ প্রধান

এমপি নুসরাত তাবাসসুমের পক্ষ নিয়ে যা বললেন ছাত্রদল নেতা আবিদুল

ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গঠনে কারো সঙ্গে আপস করা হবে না: ডা. শফিকুর রহমান

পালিয়ে গিয়েও দেশের মানুষকে কষ্ট দিচ্ছেন হাসিনা