হোম > রাজনীতি

জামায়াত সেক্রেটারির ছাতার নিচে বিএনপি মহাসচিব, ছাত্রদল সভাপতির মাথায় শিবির সভাপতির ছাতা

আতিকুর রহমান নগরী

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় পাঠ করা হয়েছে ‘জুলাই ঘোষণাপত্র। মঙ্গলবার বিকালে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে আনুষ্ঠানিকভাবে ঘোষণাপত্রটি পাঠ করেন।

এই অনুষ্ঠানে এক অভাবনীয় রাজনৈতিক সম্প্রীতির চিত্র দেখা গেছে। অনুষ্ঠান চলাকালেই প্রবল বৃষ্টি শুরু হলে জামায়াত সেক্রেটারি মিয়া গোলাম পরোয়ারের ছাতার নিচে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর; শিবির সভাপতি জাহিদুল ইসলামের ছাতার নিচে ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিবকে দেখা গেছে।

এছাড়াও এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জুর ছাতার নিচে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ রেজাউল করিমকে (চরমোনাই পীর) দেখা গেছে।

এমন দৃশ্যর ছবিগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে দ্রুত ভাইরাল হয়ে যায়। এমন সৌহার্দপূর্ণ চিত্র দেখে শুভকামনা জানিয়েছেন অনেকে।

সংশ্লিষ্টরা মনে করছেন—ভিন্নমত ও আদর্শের সংগঠনগুলোর এমন সৌহার্দ্যপূর্ণ অবস্থান দেশের রাজনীতিতে ইতিবাচক বার্তা বহন করে। এটি রাজনৈতিক সহনশীলতা ও পারস্পরিক শ্রদ্ধাবোধের এক প্রমাণও বলে মনে করা হচ্ছে।

নেটিজেনরা বলছেন—রাজনীতিতে প্রতিযোগিতা ও মতপার্থক্য থাকবে, সেটা স্বাভাবিক। সেই সঙ্গে পারস্পরিক সৌহার্দ্যও বজায় থাকুক। দেশের প্রধান দুই রাজনৈতিক দল বিএনপি ও জামায়াতের শীর্ষ নেতাদের মধ্যে যে সৌজন্যতা দেখা গেল, তা আগামীদিনের রাজনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে।

শর্ত সাপেক্ষে সরকারের জাতীয় ঐক্যের ডাকে সাড়া দেবে ১১ দল

জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত

দুই সপ্তাহের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দিন, সব ঠিক করে দেব: আসিফ মাহমুদ

ডিসেম্বরজুড়ে রাজপথে থাকার ঘোষণা ইশরাকের

ভারতের ইন্ধনে নিষিদ্ধ আওয়ামী সন্ত্রাসীদের গুপ্ত হামলা চলছে: সুরঞ্জন ঘোষ

নাগরিকদের ব্যক্তিগত তথ্য হ্যাক হয়ে ভারতে চলে যাচ্ছে: রিজভী

জামায়াতের যুব ও ক্রীড়া বিভাগের নামে প্রচারিত নতুন কমিটি সঠিক নয়

সমাজ বিনির্মাণে বিনিয়োগের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে: সেলিম উদ্দিন

নুসরাত তাবাসসুমের বাড়িতে হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি নূরুন্নিসা সিদ্দীকা এমপির

সিটি মেয়র পদে জামায়াতকে সমর্থন, স্থানীয় নির্বাচনে অন্য পদে লড়বে জাগপা: রাশেদ প্রধান