হোম > রাজনীতি

সচিবালয়ের ক্যু নিয়ে সতর্ক থাকতে বললেন হাসনাত

আমার দেশ ডেস্ক

গত বছরের ৫ আগস্ট ফ্যাসিবাদী সরকারের পতনের পর থেকে সচিবালয়ে নানা ইস্যুতে আন্দোলন অব্যাহত রয়েছে। সর্বশেষ সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীরা সরকারের একটি আইনের বিরোধিতা করে বিক্ষোভ করছেন। আইনটি বাতিল করা না হলে তারা সরকারকে সহযোগিতা না করার ঘোষণা দিয়েছেন।

এমন পরিস্থিতিতে সচিবালয়ের ক্যু নিয়ে সতর্ক থাকার কথা বলেছেন জুলাই বিপ্লবের অন্যতম নায়ক এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ।

সোমবার সন্ধ্যা ৬টার দিকে নিজের ফেরিফায়েড ফেসবুকে দেওয়া পোস্টে বিষয়টি নিয়ে কথা বলেছেন তিনি।

হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘জনদুর্ভোগ ও ফ্যাসিবাদ দীর্ঘায়িত করার ক্যান্টনমেন্ট হিসেবে পরিচিত সচিবালয়ের ক্যু সম্পর্কে সচেতন থাকুন। পাঁচ আগস্ট পর্যন্ত কালো ব্যাজ ধারণ করে, হাসিনাকে সমর্থন দিয়ে অফিস করা সচিবালয়ের কর্মকর্তারা তাদের ক্যু অব্যাহত রাখলে তাদের পরিণতি পতিত হাসিনার মতো হবে।’

তরুণ এ রাজনীতিবিদ আরও বলেন, ‘বাংলাদেশের জনগণ সবকিছু পর্যবেক্ষণ করছে। সুতরাং, সাবধান!’

ছাত্রদলের ১৭ বছরের আন্দোলনের বহিঃপ্রকাশ ঘটেছে জুলাই অভ্যুত্থানে: রিজভী

রফিকুল ইসলাম মিয়াকে দেখতে হাসপাতালে ডা. মনোয়ারুল কাদির

নারীদের নিরাপত্তা নিশ্চিতে মাদক নিয়ন্ত্রণ অপরিহার্য

মুদি দোকানে কর বসানো সরকারের ভুল সিদ্ধান্ত: ইসলামী আন্দোলন

মীমাংসিত ইস্যু নিয়ে জাতিকে বিভ্রান্ত করছে সরকারি দল: গোলাম পরওয়ার

১৮ বছর পর নতুন মহাসচিব, আমির পদে কেন পরিবর্তন হয়নি, ব্যাখ্যা দিলেন গাজী আতাউর

৩৬ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা খেলাফত মজলিসের

জুলাই গণঅভ্যুত্থান স্মরণে ছাত্রদলের কর্মসূচি ঘোষণা

খামেনির জানাজায় যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের সংসদীয় প্রতিনিধি দল

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে জামায়াতের মাসব্যাপী কর্মসূচি