হোম > রাজনীতি

সার্বভৌমত্বের শত্রু কারা আবারো স্পষ্ট হয়েছে: ইশরাক

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি- এনসিপির ওপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপি নেতা প্রকৌশলী ইশরাক হোসেন। তিনি বলেন, বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের শত্রু কারা সেটি আবারো স্পষ্ট হয়েছে।

বুধবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া পোস্টে এ নিন্দা ও প্রতিবাদ জানান তিনি।

ইশরাক হোসেন লেখেন, গোপালগঞ্জে ন্যাশনাল সিটিজেন পার্টি- এনসিপির শান্তিপূর্ণ গণতান্ত্রিক কর্মসূচিতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও গণহত্যাকারী আওয়ামী লীগের বাঁধা প্রদান, হামলা এবং নিরাপত্তাবাহিনীর ওপর হামলা, গাড়িতে আগুন দেওয়াসহ সকল সন্ত্রাসী কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। এই রকম একটি পরিস্থিতিতে গণঅভ্যুত্থানের সব শক্তি ও সমর্থককে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানাচ্ছি।’

তিনি লেখেন, নিজেদেরকে একে-অপরের শত্রু হিসাবে চিহ্নিত করে আওয়ামী দানবকে পুনর্গঠনের সুযোগ না করে দেই। বোধকরি বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের শত্রু কারা, সেটি আবারও স্পষ্ট হয়েছে।

বিজয়ের মাসজুড়ে বিএনপি ও তিন অঙ্গসংগঠনকে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের

গোপালগঞ্জ নিয়ে গোলাম পরওয়ারের প্রশ্ন, ‘এটি কি বাংলাদেশ রাষ্ট্রেরই একটি অংশ’

শর্ত সাপেক্ষে সরকারের জাতীয় ঐক্যের ডাকে সাড়া দেবে ১১ দল

জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত

দুই সপ্তাহের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দিন, সব ঠিক করে দেব: আসিফ মাহমুদ

ডিসেম্বরজুড়ে রাজপথে থাকার ঘোষণা ইশরাকের

ভারতের ইন্ধনে নিষিদ্ধ আওয়ামী সন্ত্রাসীদের গুপ্ত হামলা চলছে: সুরঞ্জন ঘোষ

নাগরিকদের ব্যক্তিগত তথ্য হ্যাক হয়ে ভারতে চলে যাচ্ছে: রিজভী

জামায়াতের যুব ও ক্রীড়া বিভাগের নামে প্রচারিত নতুন কমিটি সঠিক নয়

সমাজ বিনির্মাণে বিনিয়োগের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে: সেলিম উদ্দিন