হোম > রাজনীতি

বিজেপির প্রতিষ্ঠাবার্ষিকী ও জুলাই গণঅভ্যুত্থান দিবসে বর্ণাঢ্য র‌্যালি

স্টাফ রিপোর্টার

বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) প্রতিষ্ঠাবার্ষিকী এবং জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে রাজধানীতে একটি র‌্যালি বের করেছে বাংলাদেশ জাতীয় ছাত্রসমাজ। মঙ্গলবার সকালে উত্তরার দিয়াবাড়ীতে এ র‌্যালি বের হয়। র‌্যালিতে নেতৃত্ব দেন দলটির কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য এ এফ এম মফিদুল ইসলাম।

এ সময় তিনি বলেন, আমি আমার সকল নেতাকর্মীদের ধন্যবাদ জানাই। আজ ৫ আগস্ট বাংলাদেশ জাতীয় পার্টির প্রতিষ্ঠাবার্ষিকী। তাছাড়া আজকে জুলাই গণঅভ্যুত্থান দিবস। অনেক ত্যাগ তিতিক্ষার বিনিময়ে এই দিনটা সামনে পেয়েছি। কিন্তু আমরা শঙ্কিত। যে লক্ষ্যে এ দেশ আমরা এগিয়ে নিতে চেয়েছিলাম কতটুকু সেই লক্ষ্যে পৌঁছাতে পেরেছি তা এখন স্পষ্ট।

তিনি আরো বলেন, নির্বাচন পেছানোর জন্য যারা ষড়যন্ত্র করছে তারা এ দেশের ভালো চায় না। আমরা এ দেশকে এগিয়ে নিয়ে যেতে চাই। আমরা চাই না এ দেশ পিছিয়ে যাক, কোনো ফ্যাসিবাদের কায়েম হোক। আমরা চাই ঐক্য। আমাদেও মধ্যে মতবিরোধ থাকতে পারে, নানা দ্বিমত থাকতে পারে। কিন্তু ফ্যাসিবাদের বিরুদ্ধে আমরা যেন ঐক্য থাকি।

বাংলাদেশ জাতীয় পার্টির নির্বাচনে অংশগ্রহণ নিয়ে তিনি বলেন, বিজেপি জোটবদ্ধভাবে নির্বাচন করবে নাকি, এককভাবে নির্বাচন করবে; সেটা এখনই বলা যাচ্ছে না। আমরা সেটা সবাইকে জানাবো।

চট্টগ্রামে হামলার ঘটনায় শিবিরের বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ ঢাবিতে

চট্টগ্রামে শিবির কর্মীদের ওপর নৃশংস হামলায় জামায়াতের নিন্দা

চট্টগ্রাম সিটি কলেজে হামলায় জড়িত ছাত্রদল নেতাদের বিচার দাবি শিবিরের

স্পেনের প্রবাসীদের পাসপোর্ট ও পুলিশ ক্লিয়ারেন্সে হয়রানি বন্ধের দাবি

বিরোধীদলীয় নেতার সঙ্গে জার্মান রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

মে দিবস উপলক্ষে শ্রমিক কল্যাণ ফেডারেশনের কর্মসূচি ঘোষণা

দুমাসের মধ্যে জনগণকে রাজপথে নামতে বাধ্য করছে সরকার

সংসদে জাতির প্রত্যাশা পূরণে কাজ করবেন ১১ দলের নারী সদস্যরা

রাজনৈতিক কমিটমেন্ট ঠিক রেখেছে জামায়াত: মাহমুদা মিতু

এনসিপির যুবশক্তিতে যোগ দিলেন খ্রিষ্টান অ্যাসোসিয়েশনের ৪ সদস্য