হোম > রাজনীতি

হামিমকে কাছে ডেকে কথা বললেন তারেক রহমান

গাজী শাহনেওয়াজ ও সাইদুর রহমান রুমী

ছবি: সংগৃহীত

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা ছাত্রদল নেতা শেখ তানভীর বারী হামিমকে দেখে কাছে ডেকে কথা বলেছেন। রোববার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তারেক রহমানের সঙ্গে হামিমের সাক্ষাতের একটি ভিডিও ছড়িয়ে পড়েছে।

হামিম নিজেই তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে ভিডিওটি পোস্ট করেন। ভিডিওতে দেখা যায়, দূর থেকে হামিমকে দেখতে পেয়ে তারেক রহমান নিজে দরজা খুলে তাকে কাছে ডেকে নেন এবং কুশল বিনিময় করেন।

ভিডিওটির ক্যাপশন ও মন্তব্যে নিজের অনুভূতি প্রকাশ করে হামিম লেখেন, ‘আমি গর্বিত, প্রিয় নেতা। দূর থেকে দেখে দরজা খুলে আমাকে কাছে ডেকে নিয়েছেন। এ দলে আমার কোনো পদের দরকার নেই। তারেক রহমানের ভালোবাসা নিয়ে আজীবন এ দলের পতাকাতলে থাকতে চাই।’

ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ছাত্রদল ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া দেখা যায়। অনেকেই তারেক রহমানের আন্তরিক আচরণের প্রশংসা করেন এবং শেখ তানভীর বারী হামিমের প্রতি শুভকামনা জানান।

সৌদি আরবের জাতীয় দিবসের অনুষ্ঠানে বিরোধীদলীয় নেতা

নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্য খণ্ডিতভাবে প্রচারের তীব্র নিন্দা এনসিপির

ককটেল বিস্ফোরণের ঘটনায় নাসীরুদ্দীন পাটওয়ারীকে গ্রেপ্তার দাবি যুবদল সভাপতির

‘আসন্ন অনিবার্য বিপ্লবের প্রস্তুতিতে একত্র হওয়ার’ আহ্বান

আপনাদের দ্বারাই আগুন-সন্ত্রাস সম্ভব: আ. লীগকে সমাজকল্যাণ মন্ত্রী

ট্রেনে অগ্নিসংযোগে জামায়াতকে জড়িয়ে রিজভীর বক্তব্যের তীব্র নিন্দা

হোম মিনিস্টার ইনঅ্যাকটিভ হলে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে না

জ্বালানি সংকট সমাধানে সংস্কারের পথে যেতে হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী

সিঙ্গাপুরের জাতীয় দিবসের সংবর্ধনা অনুষ্ঠানে জামায়াত নেতারা

জ্বালানির অস্বাভাবিক দাম বৃদ্ধি সরকারের ব্যর্থতার প্রতিফলন