হোম > রাজনীতি

সমাবেশ বাস্তবায়নে মহানগর জামায়াতের জরুরি সভা

স্টাফ রিপোর্টার

ঐতিহাসিক পল্টন মোড়ে মঙ্গলবার সমমনা আট দলের ঘোষিত সমাবেশ বাস্তবায়নে যৌথ জরুরি সভা করেছে জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তর ও দক্ষিণ।

সোমবার সন্ধ্যায় পুরানা পল্টনে মহানগরী দক্ষিণ কার্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত সভায় দেশের সার্বিক বিষয়ে আলোচনা-পর্যালোচনা শেষে পল্টনের সমাবেশ শান্তিপূর্ণভাবে সম্পন্নকরণে প্রয়োজনীয় পদক্ষেপ ও প্রস্তুতি গ্রহণের জন্য দায়িত্বশীলদের মাঝে দায়িত্ব বন্টন করা হয়।

কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমির আব্দুস সবুর ফকিরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমির অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. রেজাউল করিম, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি যথাক্রমে মোহাম্মদ কামাল হোসেন, ড. আব্দুল মান্নান, মুহাম্মদ শামছুর রহমানসহ মহানগরীর কর্মপরিষদের সদস্যরা। এছাড়া মহানগরীর সব থানা ও বিভাগীয় দায়িত্বশীল নেতারা উপস্থিত ছিলেন।

দেশে জনদুর্ভোগের সাথে সাথে গণডাকাতিও হচ্ছে: জুবায়ের

বিএনপি সরকার বড় কোনো প্রকল্প করতে পারবে না: জমিয়ত সভাপতি

এনসিপির ছায়া বাজেটে ৭১ নীতিগত প্রস্তাব

৪ বীর মুক্তিযোদ্ধাসহ ২০০ নেতাকর্মীর এনসিপিতে যোগদান

বিএনপি আমার সাথে যে আচরণ করেছে এজন্য ভুগতে হবে: জমিয়ত সভাপতি

বাংলাদেশ নিয়ে ভারতের দ্বিচারিতা অব্যাহত

৭ দিনের মধ্যে হাদির হত্যাকারীদের তথ্য দাবি

সরকারকে গালি, অতঃপর দুঃখ প্রকাশ জামায়াত নেতার

ড. খলিল সভাপতি নির্বাচিত হওয়ায় যে প্রতিক্রিয়া জানাল জমিয়ত

তুরস্ক পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে রাতে বিরোধীদলীয় নেতার বৈঠক