হোম > রাজনীতি

স্থানীয় ও আনুপাতিক নির্বাচনের দাবি জাতীয় নির্বাচন পেছানোর ষড়যন্ত্র

বিএনপি নেতা সালাহউদ্দিনের অভিযোগ

স্টাফ রিপোর্টার

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, আনুপাতিক প্রতিনিধিত্বমূলক (পিআর) নির্বাচন এবং জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচনের কথা যারা বলছেন, তাদের ভিন্ন উদ্দেশ্য আছে। এগুলোকে জাতীয় নির্বাচন পেছানোর ষড়যন্ত্র হিসেবে দেখছে বিএনপি।

শনিবার রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে জিয়াউর রহমান আর্কাইভের উদ্বোধন উপলক্ষে আলোচনা অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

সালাহউদ্দিন আহমেদ বলেন, মানুষ জাতীয় নির্বাচনের জন্য ঐক্যবদ্ধ আছে, তবে স্থানীয় নির্বাচনের জন্য নয়। পিআর পদ্ধতি প্রত্যাখ্যান করেছে বিএনপি, বাংলাদেশের বাস্তবতায় এটি উপযুক্ত নয়। পিআর চাইতেই পারে যে কোনো দল, এটি চাপিয়ে দেওয়া ঠিক হবে না। পিআর চাইতেই পারে, কিন্তু কমিশনে এটা নিয়ে ঐকমত্য হয়নি। দেশের রাজনৈতিক কালচারে এটি নতুন আইডিয়া। তিনি আরো বলেন, সংস্কার ও বিচার চলমান প্রক্রিয়া।

বাংলাদেশ রিসার্চ এনালাইসিস নেটওয়ার্ক (ব্রেইন) আয়োজিত ‘জিয়াউর রহমান: যুদ্ধের ময়দান থেকে রাষ্ট্রের প্রধান’ শীর্ষক স্মারক প্রকাশনা ও আর্কাইভ উন্মোচন অনুষ্ঠানে আরো বক্তব্য দেন সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী, পিএসসির সদস্য ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. চৌধুরী সায়মা ফেরদৌস, প্রেস ইনস্টিটিউটের মহাপরিচালক ফারুক ওয়াসিফ, নাগরিক কোয়ালিশনের সহ-সমন্বয়ক ফাহিম মাশরুর, বিএনপি নেত্রী নিলোফার চৌধুরী মনি, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা ড. মাহদি আমীন প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাইয়্যেদ আবদুল্লাহ।

অনুষ্ঠানের শুরুতে জিয়াউর রহমানের জীবন ও কর্মের ওপর সচিত্র প্রামাণ্য চিত্র দেখানো হয়। জিয়াউর রহমানকে নিয়ে তৎকালীন সময়ে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান, সরকার প্রধান, মনীষীদের গুরুত্বপূর্ণ ও দুর্লভ উক্তি এবং নিউইয়র্ক টাইমসহ প্রভাবশালী পত্রপত্রিকায় প্রকাশিত নিউজগুলোর হেডলাইনগুলো তুলে ধরা হয়।

বিজয়ের মাসজুড়ে বিএনপি ও তিন অঙ্গসংগঠনকে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের

গোপালগঞ্জ নিয়ে গোলাম পরওয়ারের প্রশ্ন, ‘এটি কি বাংলাদেশ রাষ্ট্রেরই একটি অংশ’

শর্ত সাপেক্ষে সরকারের জাতীয় ঐক্যের ডাকে সাড়া দেবে ১১ দল

জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত

দুই সপ্তাহের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দিন, সব ঠিক করে দেব: আসিফ মাহমুদ

ডিসেম্বরজুড়ে রাজপথে থাকার ঘোষণা ইশরাকের

ভারতের ইন্ধনে নিষিদ্ধ আওয়ামী সন্ত্রাসীদের গুপ্ত হামলা চলছে: সুরঞ্জন ঘোষ

নাগরিকদের ব্যক্তিগত তথ্য হ্যাক হয়ে ভারতে চলে যাচ্ছে: রিজভী

জামায়াতের যুব ও ক্রীড়া বিভাগের নামে প্রচারিত নতুন কমিটি সঠিক নয়

সমাজ বিনির্মাণে বিনিয়োগের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে: সেলিম উদ্দিন