হোম > রাজনীতি

শিক্ষা সচিব প্রত্যাহার, অন্তর্বর্তী সরকারকে ধন্যবাদ জুলাই ঐক্যর

আতিকুর রহমান নগরী

শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব সিদ্দিক জুবাইরকে প্রত্যাহার করায় অন্তর্বর্তী সরকারকে ধন্যবাদ জানিয়েছে জুলাই ঐক্য।

মঙ্গলবার জুলাই ঐক্যর সংগঠক ইসরাফিল ফরাজী স্বাক্ষরিত এক বিবৃতিতে এ ধন্যবাদ জানানো হয়।

এর আগে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিব সিদ্দিক জোবায়েরকে পদত্যাগে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছিল জুলাই ঐক্য। অন্যাথায় সচিবালয়ে কফিন মিছিল নিয়ে যাওয়ার হুঁশিয়ারি উচ্চারণ করেছিল সংগঠনটি।

জুলাই ঐক্যর সংগঠক ইসরাফিল ফরাজী স্বাক্ষরিত এক বিবৃতিতে বলা হয়—মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিব সিদ্দিক জোবায়ের একজন চিহ্নিত আওয়ামী ফ্যাসিবাদের দোসর। সিদ্দিক জোবায়ের সাবেক বিদ্যুৎ প্রতি মন্ত্রী নসরুল হামিদ বিপুর ক্যাশিয়ার হিসেবে পরিচিত। শিক্ষা জীবনে ৩য় শ্রেণি প্রাপ্ত। আওয়ামী ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতে লুটপাটের তিনি অন্যতম সহযোগী। অবসরে যাওয়ার পরও কার সুপারিশে কী কারণে তাকে চুক্তিভিত্তিক নিয়োগ দেয়া হয়েছিল সরকার এখন পর্যন্ত তা পরিষ্কার করেনি। বর্তমানে শিক্ষা মন্ত্রণালয় সিদ্দিক যোবায়ের এর নেতৃত্বে ফ্যাসিস্ট দোসরদের পুনর্বাসন কেন্দ্র হিসেবে পরিচিত লাভ করেছে।

গোপালগঞ্জ নিয়ে গোলাম পরওয়ারের প্রশ্ন, ‘এটি কি বাংলাদেশ রাষ্ট্রেরই একটি অংশ’

শর্ত সাপেক্ষে সরকারের জাতীয় ঐক্যের ডাকে সাড়া দেবে ১১ দল

জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত

দুই সপ্তাহের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দিন, সব ঠিক করে দেব: আসিফ মাহমুদ

ডিসেম্বরজুড়ে রাজপথে থাকার ঘোষণা ইশরাকের

ভারতের ইন্ধনে নিষিদ্ধ আওয়ামী সন্ত্রাসীদের গুপ্ত হামলা চলছে: সুরঞ্জন ঘোষ

নাগরিকদের ব্যক্তিগত তথ্য হ্যাক হয়ে ভারতে চলে যাচ্ছে: রিজভী

জামায়াতের যুব ও ক্রীড়া বিভাগের নামে প্রচারিত নতুন কমিটি সঠিক নয়

সমাজ বিনির্মাণে বিনিয়োগের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে: সেলিম উদ্দিন

নুসরাত তাবাসসুমের বাড়িতে হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি নূরুন্নিসা সিদ্দীকা এমপির