হোম > রাজনীতি

মোহাম্মদপুরে জামায়াতের শীতবস্ত্র বিতরণ

স্টাফ রিপোর্টার

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা ও ঢাকা মহানগর উত্তরের কর্মপরিষদ সদস্য জিয়াউল হাসান বলেছেন, গণমানুষের কল্যাণ, ন্যায় ও ইনসাফপূর্ণ ইসলামী সমাজ প্রতিষ্ঠাই জামায়াতে ইসলামীর রাজনীতির মূল্য লক্ষ্য। সে ধারাবাহিকতায় আমরা শীতার্ত মানুষের পাশে এসে দাঁড়িয়েছি। তিনি দুর্গত মানুষের কল্যাণে এগিয়ে আসার জন্য সরকারসহ সমাজের বিত্তবান মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান।

বুধবার রাজধানীতে মোহাম্মদপুর মধ্য থানা জামায়াতের ৩১নং ওয়ার্ড আয়োজিত সমাজের দরিদ্র ও সুবিধাবঞ্চিত শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

থানা আমির মশিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন থানা সেক্রেটারি ইমরান আলী, সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী ইঞ্জিনিয়ার ডক্টর মাইনুদ্দিন চৌধুরী, থানা কর্মপরিষদ সদস্য ইঞ্জিনিয়ার আয়াত আলী, মো. সেলিম সরদার ও মোতালিব মিয়া প্রমুখ।

তিনি বলেন, জামায়াতে ইসলামী এমন সমাজ প্রতিষ্ঠার প্রত্যয়ে কাজ করে যাচ্ছে, যেখানে রাষ্ট্রই প্রত্যেক নাগরিকের আয়-রোজগারের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং নিরাপদ আশ্রয়স্থল হবে। একই সাথে রাষ্ট্রই অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও চিকিৎসা সহ সব মানুষের মৌলিক অধিকারের নিশ্চয়তা প্রদান করবে। তিনি সেই স্বপ্নের সমাজ প্রতিষ্ঠায় সবাইকে জামায়াতের পতাকাতলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

ছাত্রদলের ১৭ বছরের আন্দোলনের বহিঃপ্রকাশ ঘটেছে জুলাই অভ্যুত্থানে: রিজভী

রফিকুল ইসলাম মিয়াকে দেখতে হাসপাতালে ডা. মনোয়ারুল কাদির

নারীদের নিরাপত্তা নিশ্চিতে মাদক নিয়ন্ত্রণ অপরিহার্য

মুদি দোকানে কর বসানো সরকারের ভুল সিদ্ধান্ত: ইসলামী আন্দোলন

মীমাংসিত ইস্যু নিয়ে জাতিকে বিভ্রান্ত করছে সরকারি দল: গোলাম পরওয়ার

১৮ বছর পর নতুন মহাসচিব, আমির পদে কেন পরিবর্তন হয়নি, ব্যাখ্যা দিলেন গাজী আতাউর

৩৬ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা খেলাফত মজলিসের

জুলাই গণঅভ্যুত্থান স্মরণে ছাত্রদলের কর্মসূচি ঘোষণা

খামেনির জানাজায় যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের সংসদীয় প্রতিনিধি দল

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে জামায়াতের মাসব্যাপী কর্মসূচি