হোম > রাজনীতি

এটিএম আজহারের মামলার রায় ন্যায়বিচারের প্রতিফলন: ছাত্রশিবির

স্টাফ রিপোর্টার

কথিত মানবতাবিরোধী অপরাধের মামলায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার প্রতিষ্ঠাকালীন সভাপতি মজলুম জননেতা এটিএম আজহারুল ইসলামকে দেয়া মৃত্যুদণ্ডের রায় বাতিল করে আপিল বিভাগ তাকে খালাস দিয়েছেন। এই রায়ে ন্যায়বিচারের প্রতিফলন ঘটায় সন্তোষ প্রকাশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।

মঙ্গলবার এক বিবৃতিতে ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল নূরুল ইসলাম সাদ্দাম এ সন্তোষ প্রকাশ করেন।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, 'দিল্লির মদদপুষ্ট ফ্যাসিস্ট আওয়ামী লীগ রাজনৈতিক প্রতিহিংসা ও আধিপত্যবাদের গোপন এজেন্ডা বাস্তবায়নের লক্ষ্যে বিচারপ্রক্রিয়াকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করার যে প্রবণতা চালু করেছিল, আজকের রায়ের মাধ্যমে তা জাতির সামনে উন্মোচিত হলো। এটিএম আজহারুল ইসলামের বিরুদ্ধে আনীত অভিযোগ, বিচার ও রায়—সবকিছুতেই যে ন্যায়বিচারের নামে চরম অবিচার সংঘটিত হয়েছে তার আনুষ্ঠানিক স্বীকৃতি মিলেছে।'

নেতৃবৃন্দ অবিলম্বে রিভিউ বোর্ড গঠন করে পূর্ববর্তী সকল বিতর্কিত ও পক্ষপাতদুষ্ট রায় পুনর্বিবেচনার জন্য সরকারের প্রতি আহ্বান জানান। পাশাপাশি তাঁরা শহীদ পরিবারগুলোকে যথাযথ রাষ্ট্রীয় স্বীকৃতি ও ক্ষতিপূরণ দেয়ার দাবি জানান।

বিজয়ের মাসজুড়ে বিএনপি ও তিন অঙ্গসংগঠনকে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের

গোপালগঞ্জ নিয়ে গোলাম পরওয়ারের প্রশ্ন, ‘এটি কি বাংলাদেশ রাষ্ট্রেরই একটি অংশ’

শর্ত সাপেক্ষে সরকারের জাতীয় ঐক্যের ডাকে সাড়া দেবে ১১ দল

জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত

দুই সপ্তাহের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দিন, সব ঠিক করে দেব: আসিফ মাহমুদ

ডিসেম্বরজুড়ে রাজপথে থাকার ঘোষণা ইশরাকের

ভারতের ইন্ধনে নিষিদ্ধ আওয়ামী সন্ত্রাসীদের গুপ্ত হামলা চলছে: সুরঞ্জন ঘোষ

নাগরিকদের ব্যক্তিগত তথ্য হ্যাক হয়ে ভারতে চলে যাচ্ছে: রিজভী

জামায়াতের যুব ও ক্রীড়া বিভাগের নামে প্রচারিত নতুন কমিটি সঠিক নয়

সমাজ বিনির্মাণে বিনিয়োগের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে: সেলিম উদ্দিন