হোম > রাজনীতি

অবিলম্বে নিত্যপণ্যের মূল্য ক্রয় ক্ষমতার মধ্যে আনতে হবে: খেলাফত মজলিস

স্টাফ রিপোর্টার

খেলাফত মজলিস কেন্দ্রীয় নির্বাহী বৈঠকে নেতারা জ্বালানী তেল, সিলিন্ডার গ্যাস ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য অস্বাভাবিক বৃদ্ধিতে ক্ষোভ প্রকাশ করেছেন।

বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। রাজধানীর পল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে গতকাল বুধবার সন্ধ্যায় এই বৈঠক অনুষ্ঠিত হয়।

তারা বলেছেন, সরকার জ্বালানি তেল, সিলিন্ডার গ্যাসের দাম বাড়িয়ে জনজীবনকে বিপর্যস্তকর পরিস্থিতির দিকে ঠেলে দিয়েছে। ইতোমধ্যে বাস ভাড়া সহ দ্রব্যমূল্য আরেক দফা বৃদ্ধি পেয়েছে। মূল্যস্ফীতি আরেক দফা বেড়েছে। বিগত ৬ মাসে সরকার দফায় দফায় জ্বালানি তেল, গ্যাস ও বিদ্যুতের দাম বাড়িয়েছে। এই পরিস্থিতিতে সাধারণ মানুষের টিকে থাকা চরম কঠিন।

অবিলম্বে জ্বালানি তেল, বিদ্যুৎ সহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য ক্রয় ক্ষমতার মধ্যে আনা ও বর্ধিত জ্বালানি মূল্য প্রত্যাহারের দাবি জানান তারা । এছাড়া সম্প্রতি শিশু-কিশোর হত্যা, ধর্ষণ ও নির্যাতনের মাত্রা বৃদ্ধি পেয়েছে উল্লেখ করে অবিলম্বে কিশোর গ্যাং, মাদক সরবরাহকারী ও সন্ত্রাসীদের বিরুদ্ধে জিরো টলারেন্স গ্রহণের জন্য আমরা জোর দাবি জানান খেলাফত মজলিস নেতারা।

বৈঠকে নেতারা ক্ষোভ প্রকাশ করে বলেন, বিগত গণভোটে জনগণের সুস্পষ্ট রায় ও জুলাই গণ-অভ্যুত্থানের চেতনাকে উপেক্ষা করে একতরফা ‘সংবিধান সংশোধন কমিটি’র মাধ্যমে সরকার ৭২এর বিতর্কিত সংবিধান রক্ষার পাঁয়তারা করছে। এখন নতুন করে গণভোট আয়োজনের কথা বলছে। আমরা সরকারকে বলবো, জনগণ একবার রায় দিয়েছে, তা বাস্তবায়ন করুন। এসব নাটক বন্ধ করে অবিলম্বে সংসদে প্রতিনিধিত্বকারী সকল রাজনৈতিক দলের সমন্বয়ে ‘সংবিধান সংস্কার পরিষদ’ গঠন করে গণরায় অনুযায়ী সংবিধানের পূর্ণাঙ্গ রূপরেখা বাস্তবায়নের উদ্যোগ নিন।

দলের নায়েবে আমির মাওলানা আহমদ আলী কাসেমীর সভাপতিত্বে ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদেরের পরিচালনায় অনুষ্ঠিত মাসিক কেন্দ্রীয় নির্বাহী বৈঠকে বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

রাষ্ট্র-রাজনীতিতে উলামায়ে কেরামকে উপেক্ষার পরিণতি কখনো ভালো হয় না: চরমোনাই পীর

গুণগত শিক্ষার বদলে ৯৫ শতাংশ পাসের রাজনীতি হয়েছে: রিজভী

মুসলমানদের কারণে নয়, সনাতন ধর্মাবলম্বীদের কারণেই তারেক রহমান আজ প্রধানমন্ত্রী: এমপি বুলু

সড়কে মাফিয়াতন্ত্রের অবসান ঘটাতে হবে

প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানালেন ঢাকা-৫ আসনের জামায়াত এমপি কামাল হোসেন

আবরার হত্যার প্রতিবাদই ফ্যাসিবাদবিরোধী আন্দোলনকে তীব্র করেছে: রিজভী

ঢাকার ডিসিকে জামায়াতের চিঠি, লংমার্চে সহযোগিতা কামনা

পানির হিস্যায় ভারতকে এক চুলও ছাড় দেব না: নাহিদ ইসলাম

অর্থনৈতিক স্বনির্ভরতা ও প্রাতিষ্ঠানিক গণতন্ত্রই বিদেশি আগ্রাসন প্রতিরোধের মূলমন্ত্র: জেডিপি

নতুন করে কেউ আ.লীগ হতে চাইলে পরিণতি হাসিনার মতোই হবে: রাশেদ প্রধান