হোম > রাজনীতি

বিএনপির পক্ষ থেকে সারাদেশে দোয়া মাহফিল অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার

ছবি: আমার দেশ

রাজধানীর উত্তরায় মর্মান্তিক বিমান বিধ্বস্তে নিহতদের আত্মার মাগফিরাত কামনা এবং হাসপাতালে চিকিৎসাধীন আহতদের সুস্থ্যতা কামনা করে দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে বিশেষ দোয়া প্রার্থনা করা হয়েছে।

মঙ্গলবার বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পরিবারের পক্ষ থেকে বিশেষ এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়। রাজধানীতে বিএনপি চেয়ারপার্সনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে এদিন বাদ আছর দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এতে অংশ নেন— বিএনপি’র জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, বিএনপি চেয়ারপার্সনের একান্ত সচিব এবিএম আবদুস সাত্তার, বিএনপি চেয়ারপার্সন-এর নিরাপত্তা বিষয়ক টিমের চীফ কোর্ডিনেটর ব্রিগেডিয়ার জেনারেল ড. একেএম শামছুল ইসলাম (অব.), বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য বেলায়েত হোসেন মৃধা, বিএনপি চেয়ারপার্সন কার্যালয়ের কর্মকর্তা অ্যাডভোকেট মেহেদুল ইসলাম মেহেদী। গুলশান কার্যালয়ে দোয়া মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা হুমায়ুন কবির খান।

এদিকে, রাজধানী ঢাকার ভাষানটেক এতিমখানা, মিরপুরের বাউনিয়াবাদ মহিলা মাদ্রাসা এতিমখানা, নারায়ণগঞ্জে সোনারগাঁও এতিমখানা, বগুড়ার গাবতলী উপজেলাতে পদ্মপাড়ায় মসজিদে আর রহমান, লাঠিগঞ্জ অন্ধ মাদ্রাসা ও এতিমখানা এবং পদ্মপাড়া কারিগরি এতিমখানা-সহ দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

গোপালগঞ্জ নিয়ে গোলাম পরওয়ারের প্রশ্ন, ‘এটি কি বাংলাদেশ রাষ্ট্রেরই একটি অংশ’

শর্ত সাপেক্ষে সরকারের জাতীয় ঐক্যের ডাকে সাড়া দেবে ১১ দল

জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত

দুই সপ্তাহের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দিন, সব ঠিক করে দেব: আসিফ মাহমুদ

ডিসেম্বরজুড়ে রাজপথে থাকার ঘোষণা ইশরাকের

ভারতের ইন্ধনে নিষিদ্ধ আওয়ামী সন্ত্রাসীদের গুপ্ত হামলা চলছে: সুরঞ্জন ঘোষ

নাগরিকদের ব্যক্তিগত তথ্য হ্যাক হয়ে ভারতে চলে যাচ্ছে: রিজভী

জামায়াতের যুব ও ক্রীড়া বিভাগের নামে প্রচারিত নতুন কমিটি সঠিক নয়

সমাজ বিনির্মাণে বিনিয়োগের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে: সেলিম উদ্দিন

নুসরাত তাবাসসুমের বাড়িতে হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি নূরুন্নিসা সিদ্দীকা এমপির