হোম > রাজনীতি

প্রবাসীদের সমস্যা নিয়ে মালদ্বীপ হাইকমিশনে জামায়াত এমপি মুজিবুর

স্টাফ রিপোর্টার

মালদ্বীপে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন সমস্যা, দাবি ও প্রত্যাশার কথা নিয়ে দেশটির রাজধানী মালে বাংলাদেশ হাইকমিশনে গুরুত্বপূর্ণ আলোচনা ও মতবিনিময় সভা করেছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান এমপি। বৃহস্পতিবার মালদ্বীপের স্থানীয় সময় সকালে এই সভা অনুষ্ঠিত হয়।

এসময় প্রবাসীদের পক্ষ থেকে দেশে টাকা পাঠাতে ব্যাংকিং সমস্যা, প্রবাসীদের লাশ দেশে ফিরিয়ে আনার সমস্যা, যারা অবৈধ হয়ে গেছে তাদের বৈধকরণ অথবা তারা যাতে সহজে দেশে ফিরতে পারে সে ব্যাপারে উদ্যোগ গ্রহণ, কনস্যুলার সেবা, সিন্ডিকেট ও কর্মসংস্থানসহ বিভিন্ন সমস্যা ও ভোগান্তির বিষয়গুলো এ মতবিনিময় সভায় তুলে ধরা হয়।

অধ্যাপক মুজিবুর রহমান প্রবাসীদের উত্থাপিত সমস্যাগুলো সমাধানের ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করলে হাইকমিশন বিষয়গুলো গুরুত্বসহকারে গ্রহণ করে এবং প্রয়োজনীয় উদ্যোগ ও সমাধানের আশ্বাস প্রদান করে। একই সঙ্গে বিষয়গুলো এমপির পক্ষ থেকে পার্লামেন্টে উত্থাপন করা হবে বলেও তিনি প্রবাসীদের আশ্বাস প্রদান করেন।

এ মতবিনিময় সভায় এমপির সঙ্গে ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য ড. মোবারক হোসাইন।

সরকারি দল নিজেই আইন লঙ্ঘন করলে আইনশৃঙ্খলা রক্ষা হবে কীভাবে: জামায়াত

জ্বালানি তেলসহ নিত্যপণ্যের মূল্য ক্রয় ক্ষমতার মধ্যে আনতে হবে: খেলাফত মজলিস

ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের গবেষণা ও প্রকাশনা সেল গঠন

ফ্যাসিবাদ-একনায়কতন্ত্র কিছুদিন টিকে থাকলেও শেষ পর্যন্ত টেকে না: রিজভী

জ্বালানি তেলের দাম বাড়ানো সরকারের দেউলিয়াত্বের বহিঃপ্রকাশ

স্থানীয় সরকার নির্বাচনে এককভাবে লড়বে গণঅধিকার পরিষদ

গণমানুষের কষ্ট লাঘব না হলে রাজপথে নামতে বাধ্য হব: চরমোনাই পীর

চীনের ৭৭তম জাতীয় দিবসের অনুষ্ঠানে জামায়াত আমির

হাসিনা কলকাঠি নাড়ছেন, গুপ্তরা বাতাস দিচ্ছে: রিজভী

আ.লীগের পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে মগবাজারে ছাত্রদলের মিছিল