হোম > রাজনীতি

১৯ জুলাই 'মাদরাসা শিক্ষার্থীদের প্রতিরোধ দিবস' ঘোষণার দাবি

স্টাফ রিপোর্টার

অন্তর্বর্তীকালীন সরকারের নিকট জুলাই ঐক্য দাবি জানিয়েছে আগামী ১০ জুলাইয়ের আগেই গেজেট প্রকাশের মাধ্যমে ১৯ জুলাইকে 'মাদরাসা শিক্ষার্থীদের প্রতিরোধ দিবস' ঘোষণা করতে হবে।

২১ জুলাই নয়, বরং ১৯ জুলাই 'মাদরাসা শিক্ষার্থীদের প্রতিরোধ দিবস' হিসেবে ঘোষণার দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করেছে । শনিবার এক বিবৃতিতে এ তথ্য জানান তারা।

জুলাই গণ-অভ্যুত্থানের প্রাণভোমরা ছিলো মাদরাসা শিক্ষার্থীরা। বিশেষত ১৯ জুলাই ২০২৪ শুক্রবার জুমার নামাজের পর মাদরাসা শিক্ষার্থীদের প্রতিরোধ ঘুরিয়ে দেয় আন্দোলনের মোড়।

সাধারণ ছাত্রজনতার সঙ্গে গণ-প্রতিরোধ গড়ে তুলেন৷ অন্তর্বর্তীকালীন সরকার অভ্যূত্থানের অংশীজনদের যেভাবে মূল্যায়ন করছেন তাতে অবশ্যই অংশিজনরা সম্মানিত বোধ করবেন। কিন্তু তা হতে হবে সঠিক ইতিহাসের ওপর ভিত্তি করে।

১৮ জুলাই ২০১৪ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পর ১৯ জুলাই রাজপথে মাদরাসার শিক্ষার্থীরা ছিলো অগ্রগণ্য। তাই সরকারের প্রতি দাবি জানাই ১৯ জুলাইকেই 'মাদরাসা শিক্ষার্থীদের প্রতিরোধ দিবস' হিসেবে ঘোষণা করার জন্য।

সাধারণ আলেম সমাজের পক্ষ থেকে দাবি জানানো হয়েছে যে, ১৯ জুলাইকে 'মাদরাসা শিক্ষার্থীদের প্রতিরোধ দিবস' হিসেবে ঘোষণা করে গেজেট প্রকাশ করতে হবে। গণঅভ্যূত্থানের ঐক্যবদ্ধ শক্তি জুলাই ঐক্য সাধারণ আলেম সমাজের এ দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করছে।

জুলাই ঐক্য মনে করে, চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানে সকল স্টেকহোল্ডারদের মতো মাদরাসা শিক্ষার্থীদেরো জোরালো ভূমিকা ছিলো। তারাও গণঅভ্যুত্থানে সম্মুখসারির প্রতিরোধ যোদ্ধা হিসেবে ভূমিকা পালন করেছে।

জুলাই গণঅভ্যুত্থানে মাদ্রাসার শিক্ষার্থীরা ১৯ জুলাই জুমার নামাজের পর ব্যাপকভাবে প্রতিরোধের দৃঢ় ইস্পাত প্রাচীর গড়ে তুলেছে। ১৯ জুলাই সারাদেশে শহীদ হয়েছে শতাধিক। শুধুমাত্র আলেম সমাজ ও মাদরাসা ব্যাকগ্রাউন্ডের শহীদ ছিল কমপক্ষে ১০ জন। এ ইতিহাস অবিকৃত এবং সত্য।

ইতিহাস অবিকৃত রেখে ১৯ জুলাই মাদরাসা শিক্ষার্থী ও আলেম সমাজের সেই রক্তে ভেজা প্রতিরোধকে স্মরণ করতে চায় সাধারণ আলেম সমাজ। জুলাই ঐক্য আলেম সমাজের সঙ্গে একত্রিত হয়ে এ দিনটি স্মরণ করতে চায়।

বিজয়ের মাসজুড়ে বিএনপি ও তিন অঙ্গসংগঠনকে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের

গোপালগঞ্জ নিয়ে গোলাম পরওয়ারের প্রশ্ন, ‘এটি কি বাংলাদেশ রাষ্ট্রেরই একটি অংশ’

শর্ত সাপেক্ষে সরকারের জাতীয় ঐক্যের ডাকে সাড়া দেবে ১১ দল

জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত

দুই সপ্তাহের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দিন, সব ঠিক করে দেব: আসিফ মাহমুদ

ডিসেম্বরজুড়ে রাজপথে থাকার ঘোষণা ইশরাকের

ভারতের ইন্ধনে নিষিদ্ধ আওয়ামী সন্ত্রাসীদের গুপ্ত হামলা চলছে: সুরঞ্জন ঘোষ

নাগরিকদের ব্যক্তিগত তথ্য হ্যাক হয়ে ভারতে চলে যাচ্ছে: রিজভী

জামায়াতের যুব ও ক্রীড়া বিভাগের নামে প্রচারিত নতুন কমিটি সঠিক নয়

সমাজ বিনির্মাণে বিনিয়োগের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে: সেলিম উদ্দিন