হোম > রাজনীতি

আমরা জান দেব, কিন্তু জুলাই দেব না: ডা. ইরান

স্টাফ রিপোর্টার

বিশিষ্ট সমাজসেবক ও সাবেক ছাত্রনেতা মো. নাজমুল ইসলাম তালুকদার বাংলাদেশ লেবার পার্টিতে আনুষ্ঠানিকভাবে যোগদান করেছেন। সোমবার বাদ মাগরিব রাজধানীর হোটেল রহমানিয়া ইন্টারন্যাশনালে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরানের হাতে ফুলের তোড়া তুলে দিয়ে এই যোগদান করেন।

যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ লেবার পার্টির ভারপ্রাপ্ত মহাসচিব খন্দকার মিরাজুল ইসলাম, যুগ্ম মহাসচিব মো. হেলাল উদ্দিন চৌধুরী, দফতর সম্পাদক মো. মিরাজ খান, অর্থ সম্পাদক মো. জাহিদুল ইসলাম, পঞ্চগড় জেলা সভাপতি মো. ফেরদাউস আলম, বাংলাদেশ ছাত্র মিশনের সভাপতি সৈয়দ মো. মিলন, ঢাকা মহানগর ছাত্র মিশনের আহ্বায়ক মো. রায়হান উদ্দিন সনি, সদস্য মো. সাব্বির আহমেদসহ দলের কেন্দ্রীয় ও অঙ্গসংগঠনের নেতারা।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান বলেন, দেশে গণতন্ত্র, ভোটাধিকার ও আইনের শাসন প্রতিষ্ঠার সংগ্রামকে আরও বেগবান করতে ফ্যাসিবাদ ও আধিপত্যবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলতে হবে। তিনি অভিযোগ করেন, যারা গণতন্ত্র, জনগণের ভোটাধিকার ও আইনের শাসনে বিশ্বাস করে না, তারাই জুলাই গণ-অভ্যুত্থানের চেতনাকে ভূলুণ্ঠিত করার অপচেষ্টা চালাচ্ছে।

ডা. ইরান বলেন, “আমরা জান দেব, কিন্তু জুলাই দেব না।” তিনি আরও বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের আত্মত্যাগ ও চেতনাকে ধারণ করে ইনসাফভিত্তিক বাংলাদেশ গড়তে বাংলাদেশ লেবার পার্টিকে তৃণমূল থেকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করতে হবে।

যোগদান শেষে নবাগত নেতা মো. নাজমুল ইসলাম তালুকদার বাংলাদেশ লেবার পার্টির আদর্শ, নীতি ও কর্মসূচির প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করেন এবং ইনসাফভিত্তিক, বৈষম্যহীন ও গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে দলের সঙ্গে থেকে সক্রিয়ভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

দেশের সার্বভৌমত্বের বিরুদ্ধে কেউ ষড়যন্ত্র করলে নজরুলের বাণী রুখে দাঁড়াতে শেখায়

নবীজির আদর্শ অনুসরণে শিক্ষার্থীদের চরিত্র গঠনের আহ্বান ছাত্র জমিয়ত সভাপতির

নেপালে আকস্মিক বন্যায় নিহতের ঘটনায় জামায়াতের শোক

গণভোটের রায় বাস্তবায়ন না হলে কী করবে ১১ দল, জানালেন নাহিদ

বাংলাদেশ একদিন জামায়াতের নেতৃত্বে পরিচালিত হবে: হামিদুর রহমান

সংসদ অভিমুখে পদযাত্রা ঘোষণা ১১ দলীয় ঐক্যের

নাগরিক ও মানবিক দায়িত্ববোধ থেকেই শহর পরিচ্ছন্নতায় মাঠে নেমেছি: সেলিম উদ্দিন

ফ্যাসিবাদ পুনর্বাসন রোধে একটি রোডম্যাপ তৈরি করতে হবে: আইনমন্ত্রী

তিন পার্বত্য জেলা পরিষদে ‘বিএনপি ছাড়া কারও প্রতিনিধিত্ব নেই’, প্রতিবাদ এনসিপির

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ৫ দিনের কর্মসূচি ঘোষণা