হোম > রাজনীতি

পরীক্ষামূলকভাবে পিআরে ভোট করার আহ্বান এনসিবির

স্টাফ রিপোর্টার

আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রতিটি বিভাগে একটি করে জেলায় পিআর পদ্ধতিতে ভোটের ব্যবস্থা গ্রহণ করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন ন্যাশনাল কংগ্রেস বাংলাদেশ-এনসিবির চেয়ারম্যান কাজী ছাব্বীর। নির্বাচন নিয়ে বিতর্ক এড়াতে এবং বাংলাদেশের জন্য পিআর পদ্ধতি কতটা যুক্তিযুক্ত ও গ্রহণযোগ্যতা রয়েছে-তা যাচাইয়ের জন্য এই পদ্ধতিতে আংশিক ভোট গ্রহণের এ আহ্বান জানান তিনি।

বুধবার জাতীয় প্রেসক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে (ভিআইপি লাউঞ্জ) আলোচনা সভা ও জুলাই কবিতা পাঠ অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। এনসিবির ১১তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ‘জুলাই ঘোষণাপত্র বাস্তবায়নের দায়িত্ব কার?’ শীর্ষক এই আলোচনার আয়োজন করা হয়।

এনসিবির প্রেসিডিয়াম সদস্য কবি সানজিদা রসুলের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন আমার বাংলাদেশ (এবি) পার্টির যুগ্ম সম্পাদক ব্যারিস্টার জুবায়ের আহমদ ভুইয়া। বিশেষ আলোচক হিসেবে বক্তব্য রাখেন আন্তর্জাতিক মানবাধিকার কমিশন বাংলাদেশ চ্যাপ্টারের প্রেসিডেন্ট এম এ হাশেম রাজু।

আরো বক্তব্য রাখেন এনসিবির মহাসচিব ইকবাল হাসান স্বপন, প্রেসিডিয়াম সদস্য মো. ফারুক মিয়া, সেলিম পারভেজ, খুশরোজ মাহমুদ, ভাইস-চেয়ারম্যান ফিরোজ আহমেদ স্বপন, ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি আবুল বাশার, ঢাকা মহানগর উত্তরের সভাপতি সৈয়দ তৌফিক কামাল, এনসিবি কূটনৈতিক সেলের সদস্য প্রফেসর বি এম মামুন প্রমুখ।

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নাশকতা ঠেকাতে প্রশাসনের পাশাপাশি মাঠে থাকবে বিএনপি

সিলেট লংমার্চের প্রস্তুতি নিচ্ছে না ১১ দলীয় ঐক্য, বিকেলে জরুরি বৈঠক

আমার দেশ-এ সংবাদ প্রকাশের পর বিএনপির দুই নেতা বহিষ্কার

খুনি জিয়া ট্রাইব্যুনালে এসে দাম্ভিকতার পরিচয় দিচ্ছে, সরকার ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে

কপ-৩১-এর অভিজ্ঞতায় গ্রিন ক্যাম্পাস ও গ্রিন সিটি গড়তে চায় ছাত্রদল

চিকিৎসকদের যেন রাজনৈতিক কারণে কোনো দিন বঞ্চিত হতে না হয়: মির্জা আব্বাস

এ দেশে আর ফ্যাসিবাদী শক্তির উত্থান হতে দেওয়া হবে না: হামিদুর রহমান আযাদ

বিপ্লব একটাই হবে, আর সেটি হবে ইসলামী বিপ্লব: তাহের

দিল্লির ষড়যন্ত্র রুখে ডিসেম্বরে আ.লীগের পতন ঘটাতে হবে: রাশেদ প্রধান

এমপি নুসরাত তাবাসসুমের পক্ষ নিয়ে যা বললেন ছাত্রদল নেতা আবিদুল