হোম > রাজনীতি

অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে: নেজামে ইসলাম পার্টি

স্টাফ রিপোর্টার

অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়নের দাবি জানিয়েছেন বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির নেতারা। তারা বলেছেন, জাতীয় ঐকমত্য, গণতান্ত্রিক সংস্কার, সুশাসন, ন্যায়বিচার এবং জনগণের মৌলিক অধিকার প্রতিষ্ঠায় জুলাই সনদের কার্যকর বাস্তবায়ন অপরিহার্য।

শনিবার পার্টির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম মজলিসে শূরার অধিবেশনে বক্তারা এসব কথা বলেন। রাজধানীর পল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে পার্টির আমির (ভারপ্রাপ্ত) আল্লামা আবদুল কাইয়ুম সুবহানীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ অধিবেশন সঞ্চালনা করেন মহাসচিব মাওলানা মূসা বিন ইযহার।

অধিবেশনে দেশের চলমান রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক পরিস্থিতি পর্যালোচনা করে শূরা সদস্যরা অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়নের দাবি জানান।

সভায় ফ্যাসিবাদী অপশক্তি ও তাদের দোসরদের পুনরায় সক্রিয় হওয়ার বিভিন্ন প্রচেষ্টায় গভীর উদ্বেগ প্রকাশ করা হয়।

বক্তারা বলেন, অতীতের দুঃশাসন ও দমন-পীড়নের রাজনীতি যেন কোনোভাবেই ফিরে আসতে না পারে, সে লক্ষ্যে জাতীয় ঐক্য সুদৃঢ় করতে হবে এবং আইনের শাসন প্রতিষ্ঠায় কার্যকর পদক্ষেপ নিতে হবে।

মজলিসে শূরা দেশের বিভিন্ন স্থানে ইসলামপন্থী রাজনৈতিক নেতা-কর্মী, আলেম-উলামা ও ধর্মীয় ব্যক্তিত্বদের বিরুদ্ধে হয়রানি ও বৈষম্যমূলক আচরণের ঘটনায় ক্ষোভ প্রকাশ করে। সভায় সব রাজনৈতিক দলের জন্য সমান সুযোগ, ন্যায়সঙ্গত আচরণ এবং সাংবিধানিক ও গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করার আহ্বান জানানো হয়।

সভায় নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি, জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয় এবং সাধারণ মানুষের দুর্ভোগে উদ্বেগ প্রকাশ করে বাজারে শৃঙ্খলা ফিরিয়ে আনা, অসাধু সিন্ডিকেট ও মজুতদারির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ এবং নিম্ন ও মধ্যআয়ের মানুষের স্বস্তি নিশ্চিত করতে কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানানো হয়।

এতে আরো উপস্থিত ছিলেন সিনিয়র নায়েবে আমির মাওলানা আব্দুল মাজেদ আতহারী, নায়েবে আমির মাওলানা মুখলিসুর রহমান কাসেমী, যুগ্মমহাসচিব মাওলানা মুস্তাফিজুর রহমান মাহমুদী, ডা. মাওলানা মুহাম্মদ ইলিয়াস, সহকারী অর্থসচিব মাওলানা আনোয়ারুল কবির, সংগঠন সচিব মাওলানা আবু তাহের খান, সহকারী সংগঠন সচিব মাওলানা এনামুল হক কুতুবী, সমাজকল্যাণ সচিব মাওলানা এরশাদ বিন জালাল ও বাণিজ্য সচিব শাকিরুল হক খান।

এছাড়া মজলিসে শূরা পার্টির সাংগঠনিক কার্যক্রম আরো গতিশীল করা, তৃণমূলে প্রশিক্ষণ ও দাওয়াতি কার্যক্রম সম্প্রসারণ এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ড জোরদারের সিদ্ধান্ত গ্রহণ করে।

রাজধানীর শাহবাগে জেডিপির ‘আজাদি পতাকা মিছিল’

গণভোটের গণরায় নিয়ে কোনো ষড়যন্ত্র জাতি বরদাশত করবে না

গুলিস্তানে জামায়াতের মিছিলে হামলা, আহত ১৫, আশঙ্কাজনক ৩

গণভোট বাস্তবায়নের দাবিতে এনসিপির পদযাত্রা শুরু সোমবার

গাজীপুর সিটি নির্বাচনে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী ঘোষণা

জামায়াতের বড় চ্যালেঞ্জ সাম্রাজ্যবাদী শক্তি ও সামাজিক বাধা: ডা. শফিকুর রহমান

আওয়ামী লীগের দাফন হয়ে গেছে দিল্লিতে

ব্যারিস্টার ফুয়াদকে ক্ষমা চাইতে আইনি নোটিশ

ভ্যাট কমানোর সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের মিছিল

জামায়াত নেত্রী আনজুমান আরার দাফন সম্পন্ন