হোম > রাজনীতি

আ. লীগের পুনর্বাসন দেশবাসী মেনে নিবে না: খেলাফত মজলিস

স্টাফ রিপোর্টার

খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সভায় নেতৃবৃন্দ বলেন, ফ্যাসিবাদী আওয়ামী লীগের পুনর্বাসন দেশবাসী মেনে নিবে না। দীর্ঘ ১৬ বছরের জুলুম, নির্যাতন, গুম, খুন, দুর্নীতি এবং জুলাই-আগস্টের গণহত্যা করার পর আওয়ামী লীগ রাজনীতি করার অধিকার হারিয়েছে। গণপ্রত্যাখ্যাত আওয়ামী ফ্যাসিবাদীদের এ দেশে পুনর্বাসনের কোনো সুযোগ নেই। বরং আওয়ামী আমলের দুর্নীতি, গুম, খুন, হত্যা, গণহত্যার বিচার ত্বরান্বিত করতে হবে।

খেলাফত মজলিস নেতৃবৃন্দ আরো বলেন, অভ্যুত্থান পরবর্তী সংস্কার ও নির্বাচনকে নির্বিঘ্ন করতে জাতীয় ঐক্য সমুন্নত রাখতে হবে। রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠান, সরকার ও রাজনৈতিক দলসমূহের মধ্যে বিভেদ ও দূরত্ব সৃষ্টি হওয়ার মত তৎপরতা থেকে সবাইকে দূরে থাকতে হবে। দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষায় সবাইকে সজাগ থাকতে হবে। ফ্যাসিবাদ মুক্ত একটি কল্যাণ রাষ্ট্র গঠনে ‘বিভেদ নয় ঐক্য, কল্যাণমূলক রাষ্ট্র’ - এ লক্ষ্যে সবাইকে কাজ করতে হবে।

বৈঠকে ফিলিস্তিনের গাজায় ইসরাইলী নির্বিচার হামলা ও গণহত্যা বন্ধে বিশ্ব সম্প্রদায়কে কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।

শনিবার দুপুরে খেলাফত মজলিসের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত নির্বাহী বৈঠকের সভাপতিত্ব করেন নায়েবে আমির মাওলানা আহমদ আলী কাসেমী।

মহাসচিব ড. আহমদ আবদুল কাদেরের পরিচালনায় অনুষ্ঠিত উক্ত নির্বাহী বৈঠকে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নায়েবে আমীর অধ্যাপক আবদুল্লাহ ফরিদ, যুগ্ম-মহাসচিব মুহাম্মদ মুনতাসির আলী, এবিএম সিরাজুল মামুন, অধ্যাপক আবদুল জলিল, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিজানুর রহমান, অধ্যাপক কাজী মিনহাজুল আলম, প্রশিক্ষণ সম্পাদক জহিরুল ইসলাম, প্রচার ও তথ্য সম্পাদক প্রকৌশলী আবদুল হাফিজ খসরু, মুফতি আবদুল হক আমিনী, ডা. আবদুর রাজ্জাক আসাদ, জিল্লুর রহমান, অধ্যাপক মাওলানা আজিজুল হক প্রমুখ।

বিজয়ের মাসজুড়ে বিএনপি ও তিন অঙ্গসংগঠনকে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের

গোপালগঞ্জ নিয়ে গোলাম পরওয়ারের প্রশ্ন, ‘এটি কি বাংলাদেশ রাষ্ট্রেরই একটি অংশ’

শর্ত সাপেক্ষে সরকারের জাতীয় ঐক্যের ডাকে সাড়া দেবে ১১ দল

জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত

দুই সপ্তাহের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দিন, সব ঠিক করে দেব: আসিফ মাহমুদ

ডিসেম্বরজুড়ে রাজপথে থাকার ঘোষণা ইশরাকের

ভারতের ইন্ধনে নিষিদ্ধ আওয়ামী সন্ত্রাসীদের গুপ্ত হামলা চলছে: সুরঞ্জন ঘোষ

নাগরিকদের ব্যক্তিগত তথ্য হ্যাক হয়ে ভারতে চলে যাচ্ছে: রিজভী

জামায়াতের যুব ও ক্রীড়া বিভাগের নামে প্রচারিত নতুন কমিটি সঠিক নয়

সমাজ বিনির্মাণে বিনিয়োগের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে: সেলিম উদ্দিন