হোম > রাজনীতি

পবিত্র রমজান উপলক্ষে ছাত্রশিবিরের মাসব্যাপী কর্মসূচি

স্টাফ রিপোর্টার

পবিত্র মাহে রমজান উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। বুধবার সংগঠনটির পক্ষ থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এই কর্মসূচির কথা জানানো হয়।

এতে বলা হয়, এ উপলক্ষে সারাদেশের সব মহানগর, বিশ্ববিদ্যালয়, শহর ও জেলা শাখাসমূহে কর্মসূচি যথাযথভাবে পালিত হবে।

কর্মসূচির মধ্যে রয়েছে- রমজান উপলক্ষ্যে শাখাভিত্তিক স্বাগত র‍্যালি, শহীদ পরিবার, শিক্ষার্থী ও বিশিষ্টজনের সম্মানে ইফতার মাহফিল, ইসলামের প্রতি আহ্বানমূলক গ্রাফিতিতে দেয়াল সাজানো, বিষয়ভিত্তিক আয়াত-হাদিস ও সূরা মুখস্তকরণ প্রতিযোগিতার আয়োজন; শিক্ষার্থীদের মাঝে অর্থসহ কুরআন উপহার প্রদান; মসজিদভিত্তিক সহিহ কুরআন প্রশিক্ষণ, দারসুল কুরআন ও হাদিস পাঠের ব্যবস্থা করা; শিক্ষার্থী ও শুভাকাঙ্ক্ষীদের নিকট মাহে রমাদানের ক্যালেন্ডার ও রমাদান ম্যানুয়াল পৌঁছানো; এতিম, পথশিশু ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ এবং প্রোডাক্টিভ রমাদান' শীর্ষক আলোচনা সভা, সেমিনার ও কালচারাল ইভেন্ট আয়োজন।

দেশে আইনশৃঙ্খলার অবনতির প্রতিবাদে ছাত্রশক্তির বিক্ষোভ

প্রতিশ্রুতি দিয়েও নন-এমপিও শিক্ষকদের বেতনভুক্ত করছে না সরকার: মুজিবুর রহমান

রাড্ডার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি জামায়াতের

চাঁদাবাজি ও সন্ত্রাস প্রতিরোধে সরকার সম্পূর্ণ ব্যর্থ: চরমোনাই পীর

বিরোধীদলীয় নেতার সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বিদায়ী বৈঠক

মোহাম্মদপুরে শিক্ষার্থীদের মধ্যে জামায়াতের হিজাব ও টুপি বিতরণ

পুনর্গঠিত হচ্ছে এনসিপি, আসছে দেশব্যাপী কর্মসূচির ঘোষণা

আওয়ামী লীগকে রাজনৈতিকভাবেই মোকাবিলা করবে বিএনপি

বিএনপির নাম ভাঙিয়ে অপকর্ম করলে ছাড় নয়: নজরুল ইসলাম খান

বিএনপি নেতাকর্মীদের জন্য হাসনাতের ডাকে ‘গণভিক্ষা’ কর্মসূচি