হোম > রাজনীতি

আগামী নির্বাচন হবে পুরানো বন্দোবস্তের বিরুদ্ধে নতুনের লড়াই

প্রার্থীদের কর্মশালায় চরমোনাই পীর

স্টাফ রিপোর্টার

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেছেন, আগামী নির্বাচন হবে পুরানো বন্দোবস্তের বিরুদ্ধে নতুনের লড়াই। সন্ত্রাস,চাঁদাবাজি,পেশিশক্তি নির্ভর অসুস্থ রাজনীতির বিরুদ্ধে জনসেবা,দেশপ্রেম ও সততার লড়াই। এই লড়াইয়ে আমাদের জিততেই হবে। না হয় জুলাইয়ের জীবন উৎসর্গকারী শহীদ ও আহতদের রক্ত আমাদের অভিশাপ দেবে।

তিনি বলেন, দেশের মানুষ ইসলামের পক্ষে ঐক্যবদ্ধ হয়েছে। সর্বত্র আজ ইসলামকে রাষ্ট্র পরিচালনায় দেখতে চাওয়া মানুষের উপস্থিতি। এই বাস্তবতায় দেশের সব ইসলামপন্থী শক্তি একত্রে একবাক্স নীতি গ্রহণ করেছে যাতে ইসলাম-মনস্ক মানুষ দ্বিধাগ্রস্ত না হয়। ইসলামপন্থার এই ঐক্য নতুন সম্ভাবনা তৈরি করেছে। সেই সম্ভাবনাকে কাজে লাগাতে কালোটাকা ও পেশিশক্তির বিরুদ্ধে সততা, জনসেবা ও সাংগঠনিক শক্তি দিয়ে আগামী নির্বাচনে লড়াই করতে হবে। আমরা সর্বোচ্চ চেষ্টা করবো; বিজয় আল্লাহর পক্ষ থেকে আসবে; ইনশাআল্লাহ।

মঙ্গলবার রাজধানীর পুরানা পল্টনে ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে দলীয় সংসদ সদস্য প্রার্থীদের কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দিনব্যাপী কর্মশালা নির্বাচনি নানা কৌশল ও সম্ভাব্য সমস্যা নিয়ে কৌশলগত আলোচনা হয়। কর্মশালায় আরো উপস্থিত ছিলেন দলের প্রেসিডিয়াম সদস্য মাওলানা নেয়ামতুল্লাহ্ আল ফরিদি,অধ্যাপক আশরাফ আলী আকন,যুগ্ম-মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান,ইঞ্জিনিয়ার আশরাফুল আলম প্রমূখ।

প্রত্যেকের উচিত জিয়াউর রহমানের আদর্শ অনুসরণ করা: মঈন খান

বাজেটকে বিশাল ঘাটতি ও ঋণ নির্ভর বলছে জামায়াত

রক্তদান শুধু সেবা নয়, ইবাদতও: সেলিম উদ্দিন

এনসিপির সর্বোচ্চ নীতিনির্ধারণী কমিটিতে যুক্ত হলেন ৬ নেতা

এবারের বাজেট বাস্তবতা বিবর্জিত, উচ্চাভিলাষী ও ঋণনির্ভর: নাহিদ

তারেক রহমানের যে দুইটি বিষয় দৃষ্টিকটু লেগেছে

ইতিহাসে সবচেয়ে বড় ঘাটতি ও বাস্তবতা-বিবর্জিত বাজেট: এনসিপি

আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল মোটেই ঠিক হয়নি: জামায়াত আমির

আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট; বাস্তবায়নে অনিশ্চিয়তা প্রকট

ঘাটতি ও ঋণনির্ভর বাজেট অর্থনীতিকে আরো ঝুঁকির মুখে ঠেলে দেবে