বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশকে একটি শক্তিশালী অর্থনীতি এবং গর্বিত জাতি হিসেবে তৈরি করতে কাজ করে গেছেন। দেশ ও জাতি নিয়ে তার চিন্তা চেতনা ছিলো সুদূরপ্রসারী। সেই বিষয়টি আমাদের লক্ষ্য রেখে কাজ করতে হবে তার দর্শন তার ভাবনা আমাদের ধারণ করতে হবে।
শনিবার জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে মুক্ত চিন্তা বাংলাদেশ এর উদ্যোগে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯ তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
এসময় তিনি বলেন, জিয়াউর রহমান তৈরি করেছিলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় । অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন করেন। কৃষক শ্রমিক ব্যবসায়ী প্রত্যেক টি বিষয়ের উপর তিনি নজর রাখতেন। সেই বিষয়টি আমাদের অনুসরণ করতে হবে। তিনি একজন সংস্কারক ছিলেন।
আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, যার জন্য আমরা ১৬ বছর ধরে রাজপথে আন্দোলন সংগ্রাম করেছি, জেল খেটেছি অনেক নেতাকর্মীর খুন-গুম হয়েছে। আমরা সেই স্বৈরাচারী শেখ হাসিনাকে বিদায় করেছি। বাংলাদেশ আজ মুক্ত। তবে মুক্ত চিন্তা ব্যতীত কোন জাতি সামনের দিকে যাওয়ার কোন সুযোগ নেই। আমাদের রাজনীতিতে একটি গুণগত পরিবর্তন আনতে হবে।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ডক্টর এ বি এম ওবায়দুল ইসলাম, জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্র ভিসি অধ্যাপক মো. লুৎফর রহমান,অধ্যাপক ড. তাজমেরী এস এ ইসলাম, জাতীয় বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর শামীমা সুলতানা সহ প্রমুখ।