হোম > রাজনীতি

প্রাথমিকে সংগীত নয়, ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জমিয়তে ইসলামের

স্টাফ রিপোর্টার

প্রাইমারি বিদ্যালয়ে সংগীত শিক্ষক নিয়োগের পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জানিয়েছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ। সংগঠনটি বলেছে, দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের ধর্মীয় মূল্যবোধ ও নৈতিক শিক্ষার বিকাশে প্রাথমিক স্তরে ধর্মীয় শিক্ষার গুরুত্ব অপরিসীম।

শুক্রবার গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি শাইখুল হাদিস মাওলানা উবায়দুল্লাহ ফারুক ও মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী এ দাবি জানান।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, বর্তমান সরকার নির্বাচনের আগে ধর্মীয় শিক্ষা জোরদারের প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু বাস্তবে তার প্রতিফলন দেখা যাচ্ছে না। সংগীত শিক্ষক নিয়োগের উদ্যোগ সেই প্রতিশ্রুতির সাথে সাংঘর্ষিক বলে তারা উল্লেখ করেন।

তারা আরও বলেন, প্রাথমিক শিক্ষার মূল লক্ষ্য হওয়া উচিত শিশুদের নৈতিকতা, মানবিকতা ও ধর্মীয় মূল্যবোধে গড়ে তোলা। সে ক্ষেত্রে ধর্মীয় শিক্ষক নিয়োগ সময়োপযোগী ও জনগণের প্রত্যাশার সাথে সামঞ্জস্যপূর্ণ হবে।

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ সরকারের কাছে দ্রুত এ বিষয়ে সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছে এবং নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়নের দাবি জানিয়েছে।

এনসিপির মনোনয়ন না পেয়ে বিএনপিতে যোগ দিলেন মুকুল

সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনির স্বামী মারা গেছেন

প্রধানমন্ত্রীর সঙ্গে বিএনপির স্থায়ী কমিটির নতুন ৪ সদস্যের সাক্ষাৎ

ন্যায়বিচার প্রতিষ্ঠায় আইনজীবীদের এগিয়ে আসার আহ্বান

মারুফ কামাল খানের ‘রাজনীতির সদরে-অন্দরে’ বই কালোত্তীর্ণ হবে

সিরাতুন্নবী উপলক্ষে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসব্যাপী কর্মসূচি

বৈষম্যহীন মানবিক রাষ্ট্র গঠন করে জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে হবে: সাইফুল হক

সরকারের ছয় মাসে দেশের সার্বিক পরিস্থিতির কোনো উন্নতি হয়নি: ইসলামী আন্দোলন

হাসিনার উত্তরাধিকার ধরে রাখার চেষ্টা করে লাভ হবে না, প্রধানমন্ত্রীকে পাটওয়ারী

ভালো আইন আনার কথা বলে উল্টো পথে হাঁটছে সরকার: আখতার হোসেন