হোম > রাজনীতি

চার্লস হোয়াইটলির সঙ্গে বিএনপি প্রতিনিধিদলের বৈঠক

স্টাফ রিপোর্টার

ইউরোপিয়ান এক্সটার্নাল অ্যাকশন সার্ভিসের (ইইএএস) দক্ষিণ এশিয়া ডিভিশনের প্রধান এবং বাংলাদেশে ইউরোপীয় ইউনিয়নের সাবেক রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলির সঙ্গে বিএনপির প্রতিনিধিদলের বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

গতকাল বুধবার ব্রাসেলসে অনুষ্ঠিত এ বৈঠকে ইইএএস-এর দক্ষিণ এশিয়া ডেস্কের দুই কর্মকর্তা—লেন ভিলাডসেন এবং রোশান লিম্যান উপস্থিত ছিলেন।

বিএনপির পক্ষে ভার্চুয়ালি যুক্ত ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান। প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন— বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের মানবাধিকার বিষয়ক উপদেষ্টা এবং বিএনপি ফরেইন রিলেশন্স ও মিডিয়া সেলের সদস্য ব্যারিস্টার আবু সায়েম, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও বেলজিয়াম বিএনপির সভাপতি সাইদুর রহমান লিটন, বেলজিয়াম বিএনপির সাধারণ সম্পাদক ও বিএনপি ফরেইন রিলেশন্স কমিটির সদস্য ইকবাল হোসেন বাবু এবং যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোহাম্মদ খায়রুজ্জামান লিংকন।

বৈঠকে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি, রাজনৈতিক বোঝাপড়া, বাকস্বাধীনতা ও আসন্ন জাতীয় নির্বাচনের সম্ভাব্য চ্যালেঞ্জগুলো নিয়ে আলোচনা হয়।

চার্লস হোয়াইটলি বাংলাদেশের জনগণের প্রতি অকুণ্ঠ সমর্থন পুনর্ব্যক্ত করেন। তিনি আশা প্রকাশ করেন, বাংলাদেশ সকল চ্যালেঞ্জ অতিক্রম করে শিগগিরই গণতান্ত্রিক ধারায় ফিরে আসবে এবং জনগণের অধিকার প্রতিষ্ঠা পাবে।

বিজয়ের মাসজুড়ে বিএনপি ও তিন অঙ্গসংগঠনকে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের

গোপালগঞ্জ নিয়ে গোলাম পরওয়ারের প্রশ্ন, ‘এটি কি বাংলাদেশ রাষ্ট্রেরই একটি অংশ’

শর্ত সাপেক্ষে সরকারের জাতীয় ঐক্যের ডাকে সাড়া দেবে ১১ দল

জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত

দুই সপ্তাহের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দিন, সব ঠিক করে দেব: আসিফ মাহমুদ

ডিসেম্বরজুড়ে রাজপথে থাকার ঘোষণা ইশরাকের

ভারতের ইন্ধনে নিষিদ্ধ আওয়ামী সন্ত্রাসীদের গুপ্ত হামলা চলছে: সুরঞ্জন ঘোষ

নাগরিকদের ব্যক্তিগত তথ্য হ্যাক হয়ে ভারতে চলে যাচ্ছে: রিজভী

জামায়াতের যুব ও ক্রীড়া বিভাগের নামে প্রচারিত নতুন কমিটি সঠিক নয়

সমাজ বিনির্মাণে বিনিয়োগের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে: সেলিম উদ্দিন