হোম > রাজনীতি

মানুষ দুর্নীতি ও চাঁদাবাজিমুক্ত বাংলাদেশের স্বপ্ন দেখছে

আরিফুল ইসলাম

স্টাফ রিপোর্টার

ঢাকা-১৮ আসনের জামায়াত-এনসিপিসহ ১১ দলের 'ঐক্যবদ্ধ বাংলাদেশ' জোটের প্রার্থী আরিফুল ইসলাম বলেছেন, 'দেশের মানুষ ভারতীয় আধিপত্যবাদ, দুর্নীতি ও চাঁদাবাজির বিরুদ্ধে সোচ্চার হয়ে উঠেছে। তারা পরিবর্তন চায় এবং দুর্নীতি ও চাঁদাবাজিমুক্ত একটি নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছে।'

মঙ্গলবার সকালে উত্তরার রাজলক্ষ্মী এলাকায় গণসংযোগ ও লিফলেট বিতরণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

আরিফুল ইসলাম বলেন, 'প্রচারণায় ব্যাপক সাড়া পাচ্ছি। 'ঐক্যবদ্ধ বাংলাদেশ' জোট ঘোষণার পর থেকে দেশের মানুষ পরিবর্তনের স্বপ্ন দেখছে। সে লক্ষ্যেই আমরা কয়েকটি টিম সাধারণ মানুষের কাছে যাচ্ছি এবং জনগণের প্রত্যাশা জানার চেষ্টা করছি।'

নির্বাচনী পরিবেশ নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, 'আমার পক্ষে যারা নির্বাচনী প্রচারণা চালাচ্ছে, তাদের পাশাপাশি আমাদের দলের নেতাকর্মীদের বিভিন্ন জায়গায় নানাভাবে হুমকি দেওয়া হচ্ছে। এতে করে তারা স্বাভাবিকভাবে নির্বাচনী কার্যক্রম পরিচালনা করতে পারছেন না। একই সঙ্গে বিভিন্ন স্থানে আমাদের নারী সদস্যদের নির্বাচনী প্রচারণায় বাধা দেওয়া হচ্ছে, যা অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয়। এ ধরনের পরিস্থিতি সুষ্ঠু ও অবাধ নির্বাচনের পরিবেশকে মারাত্মকভাবে ব্যাহত করছে।'

তিনি আরো বলেন, 'আপনারা জানেন, নির্বাচনী প্রচারণাকালে আমার ওপর সরাসরি হামলার ঘটনা ঘটেছে। হামলাকারীরা চিহ্নিত হলেও পুলিশ এখনো তাদের গ্রেফতার করেনি। অন্যদিকে হামলাকারীর বিরুদ্ধে বিএনপির পক্ষ থেকে লোকদেখানো ব্যবস্থা নেওয়া হয়েছে, কারণ ওই ব্যক্তি প্রকাশ্যে এখনও বিএনপির প্রার্থীর প্রচারণায় অংশ নিচ্ছে।'

এর আগে, সকাল সাড়ে ১০টায় জসিম উদ্দীনের আরএকে টাওয়ারের সামনে থেকে গণসংযোগ শুরু করেন আরিফুল ইসলাম। এরপর রাজলক্ষ্মী এলাকায় কুশল সেন্টারের ব্যবসায়ীসহ ভোটারদের মাঝে লিফলেট বিতরণ করেন তিনি।

পরে মসজিদুত তাকওয়া মসজিদে জোহরের নামাজ শেষে মুসল্লিদের সঙ্গে গণসংযোগ করেন ঢাকা-১৮ আসনে জামায়াত-এনসিপি সমর্থিত ১১ দলীয় জোট মনোনীত এই প্রার্থী।

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ঢাবিতে বৃক্ষরোপণ-পরিচ্ছন্নতা অভিযান ছাত্রদলের

জনরোষ সৃষ্টির আগেই গণভোটের রায় বাস্তবায়ন করুন

ক্লিন ঢাকা কর্মসূচিতে ২৯০ খাল ও ড্রেন পরিষ্কার

সব চক্রান্ত মোকাবিলায় বিএনপির আদর্শ ধারণ করতে হবে: ফজলুল হক মিলন

জামায়াতে যোগ দেওয়া ৬৫০ জনের মধ্যে সাবেক বিচারপতি, সেনা কর্মকর্তা, কওমি আলেম, ফুটবলার

‘কওমি আলেমদের জন্য অন্তর থেকে দোয়া করি, সংসদে তাদের জন্য কথা বলা আমার দায়িত্ব’

কওমি-বিএনপিসহ বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মীর জামায়াতে যোগদান

নেপালের ভয়াবহ বন্যা ও হিমবাহধসের ঘটনায় জামায়াতের শোক

‘স্বাধীনতার ঘোষণা দিয়ে যুদ্ধে অংশ নেওয়া একমাত্র প্রেসিডেন্ট জিয়াউর রহমান’

জিয়া-খালেদার মাজারে শ্রদ্ধা শেষে পরিচ্ছন্নতা কার্যক্রমে ছাত্রদল