হোম > রাজনীতি

মসজিদে রাজনীতি বন্ধের দাবি উঠেছে, এই ধরনের ফ্যাসিবাদী দাবি আগেও উঠেছে

সংসদে জামায়াত এমপি

আমার দেশ অনলাইন

পাবনা-১ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মোহাম্মদ নাজিবুর রহমান বলেন, মসজিদ আমাদের দুর্গ, গম্বুজ আমাদের হেলম্যাট, মিনারগুলো আমাদের বেয়নেট আর ঈমানদারেরা আমাদের সৈনিক। এই কবিতা লেখার কারণে একজন রাজনৈতিক ব্যক্তিকে কারাবরণ করতে হয়েছিল। তার দলকে নিষিদ্ধ করা হয়েছিল। আল্লাহর কি ইচ্ছা সেই রাজনৈতিক নেতা ক্ষমতায় এসেছিলেন। এখনো বহাল তোবিয়তে ক্ষমতায় আছেন।

তিনি আরো বলেন, এই সংসদে মসজিদে রাজনীতি বন্ধের দাবি উঠেছে। সেই সঙ্গে বাংলাদেশ জামায়াতে ইসলামীকেও নিষিদ্ধ করার দাবি উঠেছে। এই ধরনের ফ্যাসিবাদী দাবি আমরা আগেও একটি দলের নেতাকর্মীদের করতে দেখেছি। আমরা দেখেছি, আজকে জনগণ তাদেরকেই নিষিদ্ধ করে দিয়েছে।

বুধবার জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট ওপর সাধারণ আলোচনায় এসব কথা বলেন নাজিবুর রহমান।

বাজেটের উপর প্রণয়ন করা বই সকলেই পড়েন না উল্লেখ করে মোহাম্মদ নাজিবুর রহমান বলেছেন, এই ডকুমেন্ট আমরা পড়িও না পড়ার প্রয়োজনও অনুভব করি না। কারণ এই বাজেট আমরা প্রণয়ন করি না, আমাদের ভূমিকা শুধু বাজেট পাস করার, রাবার স্টাম্পের। আমাদেরকে যদি সত্যিকার অর্থে সংসদীয় গণতন্ত্রকে প্রতিষ্ঠা করতে হয় তাহলে আমাদের এই সংস্কৃতির পরিবর্তন করতে হবে। বাজেট প্রণয়নে সংসদ সদস্যদেরকে সম্পৃক্ত করতে হবে। আইন করে মন্ত্রণালয় সংক্রান্ত স্থায়ী কমিটিগুলোতে এই বাজেট নিয়ে পর্যালোচনা করার ব্যবস্থা করতে হবে।

তিনি বলেন, আমরা সংসদ সদস্যরা যে বাজেট নিয়ে বিতর্ক করছি, বাস্তবে সেই বাজেট প্রণয়নে আমাদের অংশগ্রহণ কতটুকু? আমাদের মত সংসদীয় গণতন্ত্রের দেশগুলোতে বাজেট প্রণয়নের সংসদ সদস্যদের আরও বেশি সম্পৃক্ততা থাকে।

পিএসসিকে দলীয়করণের অপচেষ্টা জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষার পরিপন্থি: ছাত্রশিবির

ইশরাকের পিস্তল উঁচানোর দৃশ্য ত্রাসের রাজত্বের বহিঃপ্রকাশ: জামায়াত

ইশরাককে পদত্যাগের নির্দেশের খবর, তিনি বললেন ‘গুজব’

স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢামেকে আনিসুল-ইনুসহ চারজন

রাড্ডা ক্লিনিক ভাঙচুর: জড়িতদের গ্রেপ্তারে জামায়াতের ৭ দিনের আলটিমেটাম

ফ্যাসিস্টদের পথ কী? জামায়াত আমিরের কাছে জানতে চাইলেন বিএনপি মহাসচিব

আজ থেকে বিএনপিকে নয়, ১৮ কোটি মানুষকে সহযোগিতা করব

‘নিজের ছেলে লন্ডনে পড়ে, পরের ছেলে রাস্তায় মরে’

প্রবাসে থেকেও দেশের মানুষের পাশে ছিলেন তারেক রহমান

ইসহাক সরকার ও তারেক আদেল হচ্ছেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক