হোম > রাজনীতি

দেশের বিরুদ্ধে দেশি-বিদেশি গভীর ষড়যন্ত্র শুরু হয়েছে: জামায়াত আমির

স্টাফ রিপোর্টার, টঙ্গী (গাজীপুর)

দেশের বিরুদ্ধে দেশি-বিদেশি গভীর ষড়যন্ত্র শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

বৃহস্পতিবার বিকেলে রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত দলের কেন্দ্রীয় কর্মপরিষদের এক বৈঠকে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

বর্তমানে দেশ একটি ক্রান্তিকাল অতিক্রম করছে বলে মন্তব্য করে তিনি বলেন, দেশের শান্তি ও স্থিতিশীলতা বিনষ্টের অপচেষ্টা চালানো হচ্ছে। এ অবস্থায় দেশের সবাইকে সজাগ ও সতর্ক থাকতে হবে। জুলাই আন্দোলনের মাধ্যমে গড়ে ওঠা ঐক্য বুকে ধারণ করে মানবিক বাংলাদেশ গঠনে কার্যকর ভূমিকা পালন করতে হবে।

এ সময় সংগঠনের নায়েবে আমীরগণ এবং ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেলসহ কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন। বৈঠকে দেশের সার্বিক পরিস্থিতি এবং জামায়াতে ইসলামীর সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা করা হয়।

জামায়াত আমির দলের দায়িত্বশীলদের উদ্দেশে বলেন, দেশের প্রতিটি ব্যাপারে আপনাদের সাবধানতা অবলম্বন করতে হবে। সর্বাবস্থায় ধৈর্য, সহনশীলতা, মহান আল্লাহর ওপর তাওয়াক্কুল ও ইনসাফের ওপর দৃঢ় থাকার চেষ্টা করতে হবে। কোনো কথা এবং বক্তব্য-মন্তব্য করার সময় সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে। কোনো উসকানি কিংবা অপ্রীতিকর ঘটনায় জড়ানো একেবারেই ঠিক হবে না। সর্বোপরি সকল শ্রেণি পেশার মানুষদের সঙ্গে নিয়ে মানবিক বাংলাদেশ গঠনে কার্যকর ভূমিকা পালন করতে হবে। আশা করি আপনারা সকলে বিষয়টির দিকে গুরুত্বসহকারে নজর দেবেন।

পরিশেষে তিনি প্রিয় জন্মভূমি বাংলাদেশকে হেফাজত করার জন্য মহান রবের নিকট দোয়া কামনা করে বলেন, সকল চক্রান্ত-ষড়যন্ত্র থেকে বাংলাদেশকে হেফাজত করুন এবং বাংলাদেশকে একটি সুখী-সমৃদ্ধ স্থিতিশীল দেশ হিসেবে কবুল করুন।

আল্লাহ মানুষকে মর্যাদা দিয়ে সৃষ্টি করেছেন: ডা. শফিকুর রহমান বলেন, আল্লাহ মানুষকে মর্যাদা দিয়ে সৃষ্টি করেছেন, মর্যাদাপূর্ণ দায়িত্ব পালনের জন্য। আর কাউকে তিনি এই মর্যাদা দান করেননি। তিনি বলেন, আ জ ম ওববায়েদুল্লাহ এমনই একজন দায়িত্বশীল ছিলেন, যিনি দ্বীনের কাজে দায়িত্ব দিলে কখনো না বলতেন না। তিনি তার সহকর্মীদের অন্তরের বিছানায় ধরে রাখতেন। আল্লাহ যেন তাকে জান্নাত দান করেন সেই দোয়া করেন তিনি।

শুক্রবার রাজধানীর বেইলি রোডে দেশীয় সাংস্কৃতিক সংসদের সভাপতি ও ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ড. আ জ ম ওবায়েদুল্লাহর স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিলে এসব কথা বলেন।

কবি আল মুজাহিদীর সভাপতিত্বে দেশীয় সাংস্কৃতিক সংসদ আয়োজিত এ অনুষ্ঠানে ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের আমির নুরুল ইসলাম বুলবুল, উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন, মরহুমের বড় ছেলে মুসান্নাহ প্রমুখ বক্তব্য রাখেন।

এমএস

অসুস্থ জামায়াত আমিরের কিছু পরীক্ষার পরামর্শ চিকিৎসকদের

নারী আসন নিয়ে বিভ্রান্তিকর তথ্য প্রচার না করার আহ্বান জামায়াতের

বিএনপি ক্ষমতায় আসায় দ্রব্যমূল্য কমতে শুরু করেছে: বরকতউল্লা বুলু

শিবিরের জনশক্তিকে বৃহত্তর নেতৃত্বের যোগ্যতায় গড়ে তুলতে হবে

ভয়ের রাজত্ব কায়েম করার চেষ্টা করা হচ্ছে: আসিফ মাহমুদ

হঠাৎ অসুস্থ জামায়াত আমির

নতুন দায়িত্বে সারজিস আলম

আ.লীগের বিষয়ে জনগণকে সতর্ক থাকতে হবে: জামায়াত

পিলখানার ঘটনা ছিল সুপরিকল্পিত হত্যাকাণ্ড

রাষ্ট্রপতির আচরণ অগ্রহণযোগ্য: জামায়াত আমির